somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মি আসিফ নজরুল ও কিছু কথা!

১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছু লিখতে ইচ্ছা হয়, না লিখেও পারা যায় না! একজন ব্যক্তি এক পেশায় ভাল করলেও অন্য কিছুতে ভাল করবে তা বলা যায় না! হ্যাঁ, আমি মি আসিফ নজরুলের কথা বলছি, তিনি শিক্ষক হিসাবে ভাল করলেও একজন প্রশাসক হিসাবে পুরাই ফেইল! উনাকে নিয়ে আমি আগেও দুইবার লিখেছি, উনাকে দুই মন্ত্রণালয়য়ের দায়িত্ব দেয়া কিছুতেই সঠিক হয় নাই, তা আগেও বলেছি। বিশেষ করে উনাকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের দায়িত্ব দেয়া মোটেই ঠিক হয় নাই। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লক্ষ কোটি মানুষের দায় নেয়, এটা খুবই গুরুত্বপূর্ন মন্ত্রণালয়য়ের একটি, যারা প্রবাসে আছেন বা যাবেন তাদের এই মন্ত্রণালয় দিয়েই যেতেই হয়, অথচ উনার এক্টিভিটি অত্যন্ত নিন্মমানের এবং অপেশাদার, এখানে অবশ্যই একজন ফুল্টাইম, এক্সপার্ট, ডেডিকেটেড লোকের নিয়োগ দরকার ছিলো। সামান্য কয়েকটা পয়েন্ট ও তার অযোগ্যতা তুলে দিচ্ছি।

- বিদেশের চাকুরীর বাজারে সৌদি আরবের স্থান সবার উপরে, সৌদি আরব লোক না নিলে বলা চলে এই সেক্টর পুরাই অফ হয়ে যাবে, মানে বিদেশের যাবার রাস্তা আর থাকেই না। অথচ তিনি আসার পরে সৌদি এম্ভেসী সহ তাদের সাথে কোন সুসম্পর্ক রাখতেই পারেন নাই, সৌদি ভিসা দিলেও বিএমিটি কার্ড দিতে দিনের পর দিন নষ্ট করছেন, যেখানে দুই একদিনেই বিএমিটি কার্ড পাবার কথা সেটা জমা দিলেও ৮/১০ বা তারো বেশী সময় নষ্ট হচ্ছে, যেখানে ভিসার মেয়াদ ৯০দিন থাকে। এখন সিঙ্গেল ভিসার বিএমিট কার্ড দিলেও গ্রুপ ভিসার ক্ষেত্রে নানান জটিলতা ও কাগজের দরকার, যাতে খরচ আরো বেড়ে গেছে, জটিলতা বাড়িয়েছেন বটে। সৌদি যেখানে ভিসা দিয়ে দিচ্ছে, সেখানে এই জটিলতার দরকার কি!

- মালয়শিয়ার ব্যাপারটা এখনো তলানিতে, ভিসা প্রদানের ক্ষেত্রে তেমন অগ্রগতি দেখা যায় না, কোন বাঁধা দ্রুত দূর করতে পারেন নাই, সেই আগের সিণ্ডিকেটই এক্টিভ বলে মনে হচ্ছে, মানে আজাইর‍্যা বেশী টাকা দিতেই হবে। (যদিও এখনো কেহ যাচ্ছে না)

- নুতন লাইসেন্স ২৫০শর বেশী অনুমোদন দেয়া হয়েছে গত কয়েকদিন আগে, কিন্তু যা জানতে পারলাম, এই লাইসেন্সের জন্য ৫০লক্ষ টাকার পেঅর্ডার দিতে হবে, যার কোন সুদ নেই, মানে জমা রাখতে হবে (অনান্ন আরো খরচ অন্তত ৫ লাখ তো লাগবেই)। বিষয়টা শুনে হাসছিলাম, আদম অফিস গুলো নিশ্চিত আরো আকাম করতেই হবে, পূর্বে যা ২০লক্ষে ছিলো এবং এই টাকার ইন্টারেষ্ট পাওয়া যেত! ভেবে দেখুন এই সেক্টরে যারা নুতন আসছেন বা যারা তরুণ, এই সেক্টরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে একটা লাইসেন্স বানাতে চান তাদের উদ্দোগ একদম জলেই যাবে! কোন তরুণ চাইলেও আর এই সেক্টরে আসতে পারবে না।

- সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন আর লোক নেয় না বলাই চলে, অথচ তারা নেপাল, ভারত, পাকিস্থান থেকে লোক নিচ্ছেই প্রতিনিয়ত। এই দেশ গুলোর সাথে কোন যোগাযোগ লক্ষই করা যায় না, তারা কেন নিচ্ছে না, এই নিয়েও কোন গবেষণা নেই। প্রতিবন্ধকতা সরানো তো দুরের কথা!

- সৌদিতে মোট ভিসার বলা চলে ১০ থেকে ১৫ ভাগ ড্রাইভিং ভিসা, এই ভিসা পেতে হলে দেশের ড্রাইভিং লাইসেন্স লাগে, যদিও এই লাইসেন্স সেখানে কোন কাজে লাগে না, সেখানে গিয়েই ড্রাইভিং শিখে পরীক্ষা দিয়ে তাদের লাইসেন্স পেতে হয় কিন্তু পেশা হিসাবে সৌদি এম্ভেসীতে দেখাতেই হয়। এই ভিসা গুলো ইস্যু হয়ে থাকলেও যাত্রীরা শুধু একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য ভিসা পাচ্ছে না। আর দেশে এখন ড্রাইভিং লাইসেন্স দেয়া হচ্ছে না, অনেকদিন ধরে বন্ধ, কার্ড নেই বলা হচ্ছে, দূর্ভাগ্য বটে, জনাব আসিফ সাহেব এটা জানেন কি না আমার সন্দেহ হয়।

- ম্যানপাওয়ার রিক্রুটিং ব্যবসা এখন তলানীতে, বড় বড় কোপানী গুলোর মাথায় হাত, অনেকে বন্ধ করার চিন্তা করছেন, গুলশান বনানীতে যারা বড় বড় কাজ করতেন তারাও অফিস গুটাতে বাধ্য হচ্ছেন বা হবেন। বড় কোম্পানী গুলো মধ্যপ্রাচ্যে বড় বড় কাজ ধরত, এখন বিএমিটির হয়রানীর জন্য সাহস করে না!

- এয়ার টিকেটের কথা আর কি বলবো! মি আসিফ নজরুল সাহেবেরা এই বিষয়ে বুঝেন বলেও মনে হয় না। শুধু বিমান বাংলাদেশকে (অনলাইনে সিট নাই অথচ ফ্লাইটে সিট ফাঁকা যায়) ঠিক করতে পারলে অন্যন্ন এয়ার লাইস গুলোও ঠিক হয়ে যেত। বিমানের উচ্চ ভাড়া ফিক্সের কারনে অন্যেরা যা ইচ্ছা তা করে টাকা নিয়ে যাচ্ছে! আফসোস হয়, কাকে বলবো! মি আসিফের নাকে তেল দিয়ে ঘুমায়, কোনমতে নির্বাচন দিয়ে পার পেতে পারলেই যেন বেঁচে যায়, অথচ কথা ছিলো অনেক কিছু করবে! সাধারন মানুষের জীবন সহজ হবে!

এমনি আরো কত কি দেখছি! একটা অযোগ্য লোক কি করে একটা খাত নষ্ট করে ফেলতে পারেন, তিনি তার উদাহরন হয়ে থাকেন! মুখে আনেক কথাই আসছে, লিখতে পারছি না। তিনি শুরুতেই তো বলতে পারতেন, এখানে আমাকে দিয়ে চলবে না, আমি আইনেই থাকি, নুতন যোগ্য লোক ফুল্টাইমের জন্য দেয়া হউক! নিজেকে বুঝাও যে একটা মহৎ বিষয় কে কাকে শোনাবে!

(গরীবের রক্ত চুষাই কি রাষ্ট্রের কাজ! প্রবাসে যারা যায় তারা নিশ্চয় আকামে যায় না, অথচ এদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা!)

ছবিঃ অনলাইন থেকে নেয়া, ১২/১১/২০২৫ইং, নয়াপল্টন, বাক স্বাধীনতা মেনে!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×