ধন্যবাদ কাকে দিবো বুঝতেসি না। কাদের মোল্লাকেই দিলাম। তার ফাঁসির রায় হয় নাই, সেই ক্ষোভ থিকাই জন্ম নিলো আজকের প্রজম্ন চত্বর। টানা ১৭ দিনের ননস্টপ স্লোগান, টানা ৪৩২ঘণ্টার একটা আন্দোলন, ২০১৩ সালে বসে আমরা ১৯৭১এর অন্তত কিছু একটা ফ্লেভার পাচ্ছি, ধন্যবাদ না দিয়ে উপায় কি?
এবং ধন্যবাদ আজকের বিক্ষোভকারিদের,যারা আজকে নারায়ে তাকবীর দিতে দিতে রাস্তাঘাটে ভাংচুর করছে। “ইসলামের আলো, জ্বালো রে জ্বালো” স্লোগান দিতে দিতে যারা প্রায় ৫০ জন সাংবাদিককে হাসাপাতালে পাঠাইছে।মোনাফকি কি জিনিস সেটা আজকে এইসব মানুষদের জন্যই উপলব্ধি হইলো আবারো।
তবে জামাতিদের ভবিষ্যৎ-বুদ্ধি ভালো। বিচারের রায় হবার কয়েকদিন আগে তারা বলছে রায় হলে দেশে গৃহযুদ্ধ হবে, দেশ সংঘাতের দিকে যাবে। কথা সত্যি।
আরেকটা যুদ্ধ হউক।আমরা রেডি। মোনাফেকদের সাথে সংঘাতে, আমি সিউর, আমরা জিতবই। শহীদ মিনার ভেঙ্গে ফেলাদের বিপক্ষে যুদ্ধে,আমি সিউর,আমরা জিতবোই।
খোদার কসম, আমি এবং আমরা,জিতবোই এই যুদ্ধে।পারলে ঠেকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

