somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন অনেক কষ্ট হয় ।

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন খারাপ লাগছিল অনেক ।কষ্ট লাগছিল । তাই একটু হাল্কা হওয়ার চেষ্টা করছিলাম
আজে বাজে লেখা পড়ে সময় নষ্ট না করতে চাইলে প্লিজ এখানে আইসেন না ।



যখন অনেক কষ্ট হয় ,তখন মানুষ কি করে ? ক্ষুধার বা শারীরিক যন্ত্রণার কথা
বলছি না ।এমন কিছু কষ্ট আছে না ,প্রতিটি নির্জন মূহুর্তে আমাদের পিছু নেয় ,
অনবরত বৃষ্টির ফোটা ভেদ করে ধাক্কা দেয় মনের বন্ধ দরজায় ? যখন এই কষ্ট
গুলোই ২৪/৭ তাড়া করতে থাকে আমাদের বেচে থাকাকে ,তখন কেমন লাগে ?

অনেকে হয়তো গান শোনে , কেউ কবিতার বই নিয়ে বসে ,অনেকে লিখা লিখি করে
আর কেউ কেউ ঘর অন্ধকার করে বসে থাকে চুপচাপ ।

আমি সারাদিনই গান শুনি, মন খারাপ হলে গান আর ভাল লাগে না । আর
আমার ভেতরের অস্থিরতা আমাকে না দেয় কিছু পড়তে না দেয় কিছু লিখতে ।

আমি ছটফট করতে থাকি ।এই যেমন এখন আর কিছু না পেয়ে কি-বোর্ড এর সামনে
এলোমেলো শব্দ টাইপ করছি ।

কাদের কষ্ট বেশি হয় বলেন তো ? যারা দুর্বল তারা বেশী কষ্ট পায় । স্বপ্ন দেখা
মানুষজন কষ্ট পায় বেশী । এস্কেপিস্ট মানুষ যারা তাদের এমন তীব্র কষ্ট হয় ।
হয়তো বাস্তবতা তাদের উপর প্রতিশোধ নেয় অথবা তাদের জন্য এই জীবনের কোনো
মানে নেই । তাই এই জীবন কুয়াশার মত ধোয়াটে পথ হয়ে থাকে সবসময় ।


কিন্তু এই জীবন তো তাদের স্বনির্বাচিত নয় । আর তারা পারেও না সেই
সীমাহীন সীমানার বাইরে যেতে ।আমি কি পারব বাস্তববাদী হতে কখনো
আমি যতই চেষ্টা করি ? আমি কখনো পারব না এই পৃথিবীতে ,আমার বৃত্তের বাইরে
যেতে ।তাহলে কেন অহেতুক বৃত্ত বন্দি আমার চলাচল । এ অর্থহীন খেলা শুধু ।

এই বিষণ্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারব না হয়ত কখনই । কি হতাশার কথা ।

কয়েকদিন আগে লেখা একটা কবিতা দিলাম নিচে ।সাবধান বাণী যখন শুনেন নাই
তখন তো ফল ভোগ করতেই হবে !!!!

আমি দেখি ,যা আমি দেখতে পারি না।

আমি জানালা দিয়ে তাকাই,আমার
আকাশ আটকে থাকে যদিও তারের জালে
আর আমার সবুজ নিশ্চুপ
ক্রমেই হয় বর্ণহীন যন্ত্রনায় ।
আমি এসব দেখি না
ঘন কুয়াশা ঢেকে দেয় সব,
আর অন্য কোন বিষাদী ডাক
বিমূর্ত হয় আমার সামনে।
অবিশ্বাসী আমি ফিরে তাকাই,আর
তখনো আমি এই নির্জন উপত্যকায়
আমি দেখি ,যা আমি দেখতে পারি না ।
আমার মানসিক ভ্রমণ তোমাদের সূর্যোদয়ের দিনে
আমাকে নিয়ে যায় সূর্যাস্তে।
কে যেন বলেছিল "বাস্তবতা এক আশ্চর্য ঘোর।" হয়তোবা
আমিও হেটে চলি এক ঘোরের ভেতর
হেটে চলি বৃষ্টির মাঝে,খুব ক্লিশে হয়ে ওঠা জীবনকে
একপাশে ফেলে ফিরে চলি-
পাক খেয়ে কুয়াশা উড়ে যায় আমার চারিদিক।

প্রলাপ লেখা বন্ধ করলাম আজকে এখানেই।

বিদায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×