আমাগো দমদম লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হইব, লাল ওল আর সবুজ তেঁতুলের মইধ্যে, বাকীগুলা বোগাস্।
লাল ওল : আগে আমাগো টাঁকশাল্ দেখভাল করত, এত দেনা কইরাও কি কইরা বসর্ বসর্ "ঘাটতিশূণ্য বাজেট" হয়, স্যাটা উনি দেখায় দিয়া গেসেন, পুরা জাদু।
সবুজ তেঁতুল : ঐদিন বরানগরে বিনম্র হইয়া কইলেন্,বদলা চাই, বদলা, রিগিং এর বদলা রিগিং, ছাপ্পার বদলা ছাপ্পা, বাদবাকী সব ধাপ্পা।
আর একজন্ না থাইকাও আসেন, ২০০৪ সালে কইসিলেন দমদম পুনরুদ্ধার দেইখ্যা যামু, ছি পি এমের পিতৃদেব, নন্দী-ভৃঙ্গি একজোটে নাইম্যা পড়সিলো, পিতৃদেবের শ্যাষ ইচ্ছা বইল্যা কতা। এবার কি হইবো কমরেড, পিতৃদেবও নাই, হার্মাদও নাই, সে লঙ্কাও নাই। দাঁতে দাঁত চাইপ্যা পইরা থাকুন। রাণীমার ক্যালানি না খাইলে বিপ্লব হইব ক্যামনে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




