ঘটনা ঠিক বুঝলাম না। আজকে হঠাত দেখি কোন ব্লগে কমেন্ট করতে পারছিনা। প্রথমে ভাবলাম, বাগ প্রবলেম। কয়েকবার লগইন লগআউট করেও অবস্থা তথৈবচ। এরপর ভাবলাম ব্লক্ড হলাম নাকি? কিন্ত এটা একেবারেই অসম্ভব। একেতো আমার কোন পোস্টই নাই, তার উপর লো প্রোফাইল পোস্টার। কেউ আমাকে ব্লক করার কষ্ট করতে যাবেন না। তারপর কি আর করা, কোন সমস্যায় একটা মেইল করতে বাধ্য হলাম। উত্তরও ত্বরিত গতিতে পেয়ে গেলাম। ঘটনা ক্লিয়ার হল। নতুন নিয়ম হয়েছে মনে হ্য়, যাদের ফ্রন্ট পেইজ এ আসার অধিকার নাই, তারা কমেন্ট করতে পারবেনা। আর ফ্রন্ট পেইজ এর চর দখলের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, নিজের ব্লগে পোস্ট দিতে হবে। তবে এখানে একটা প্যাচ আছে আবার, পোস্টটা ফ্রন্ট পেইজে যাওয়ার যোগ্য হতে হবে। এই ব্যাপারটা কিছুই বুঝলাম না। তাইলে কি খুব জ্ঞানগম্ভীর পোস্ট হতে হবে? যদি তাই হয়, তাইলে খবর আছে, নরমাল লেখা লিখতেই আলসেমি লাগে। আর চিন্তা করে লিখতে হবে, এইটা চিন্তা করেই তো ঘুম আসতেছে। আল্লাহ মালুম। দেখি এই পোস্টটা দিয়া। এই বকবকানি যদি আবার কমেন্ট করার অধিকার ফিরিয়ে দেয় তাইলে ভাল, নাইলে আমার সাইবার আলস্য স্বাধীনতা হরণ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি (খাইয়ালামু) ।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
