somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলাপঃ একটি মিস্ট্রিয়াস বক্স এবং এসএমসি'র ওরস্যালাইন!!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যাচেলর মানুষ। জীবন যাপন পদ্ধতি নিয়ে লাখো নালিশ থাকলেও কিছু করার থাকে না।

বাসায় পানি থাকে না। সময়মত বুয়া আসে না। কারেন্ট বিল বেশি হয়। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কিনে রাখলে অটোমেটিক শেষ হয়ে যায়। নানামুখী ঝামেলায় জীবন চলছে কোনরকম। ব্যাচেলর যখন হয়েছি এগুলো মেনে নিয়েই চলতে হবে। নালিশ করেও কোন লাভ হবে না।

ব্যাচেলর বাসায় সবচেয়ে বেশি ভোগান্তি হয় খাবারদাবার নিয়ে। সবাই ভালোটা খেতে চায়। যে সবার শেষে খাবে সে কপাল পোড়া। সবাই ভালোটা খেয়ে তার জন্য পাতিলের তলায় পাতলা ঝোলের মহাসাগরে ডুবন্ত ভাঙ্গা একটুকরা মাছ বা মাংস রাখে। নরম ভাতগুলো আগেই শেষ হয়ে যায়। তার জন্য যে ভাত অবশিষ্ট থাকে তা কুড়কুড়ে মুড়মুড়ে চানাচুরের মত হয়।

মা ফোন করে প্রতিদিন জানতে চায় বাসায় কি রান্না হয়েছে। যা রান্না হয় আমি তাতে একটু বেশি তেল মশলা দিয়ে ভুনা ভুনা করে মাকে বলি। হয়তো মুরগীর মাংস রান্না হয়েছে। তেল ভাসা ভাসা, লালচে, আধাসিদ্ধ। তিনঘোড়া পাম্প বসিয়ে ঝোল সেঁচে খেতে হবে। আমি মাকে বলি মুরগীর মাংস ভুনা হয়েছে। বললে মা খুশি হন। ভাবেন, ছেলের খাওয়া দাওয়া নিয়ে কোন সমস্যা হচ্ছে না।

ভুনা মাংস আমার খুব প্রিয়। গরুর মাংস হলে কোন কথা নেই। গলা অবধি না হওয়া পর্যন্ত খাই। পরে হজম করতে দুই তিন দিন যা লাগবে লাগুক। আপাতত খেয়ে কড়াই খালি করা আমার কাজ।

ঈদে বাড়ি থেকে আসার সময় মা গরুর মাংস ভুনা করে দিয়েছেন। মিস্ট্রিয়াস বক্স ভর্তি করে জোর করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন। আসার সময় বারবার ফোন করে আমার চেয়ে মাংসের খবর নিয়েছেন বেশি। বারবার হুকুম জারি করেছেন, বাসায় গিয়েই গরম করবি। যতদিন শেষ না হয় অন্য কোন বাজার করবি না।

বুয়ার বদৌলতে সে মাংস দুই দিনও টিকেনি। প্রথম প্রথম আমি সে ভুনা মাংস গরম করে করে তিনবেলা খেয়েছি। ঈদের ছুটি কাটিয়ে যেদিন প্রথম বুয়া এসেছে সেদিনই ওই ভুনা মাংস এক চুটকিতে শেষ। কোন বাজার করা নেই দেখে বুয়া সেই ভুনা গরুর মাংস দ্বিতীয়বারের মত রান্না করে রেখে গেছে। এক হাঁটু ঝোল উইথ আধাপোয়া লবন এন্ড পারমানবিক ঝাল।

বাড়িতে মায়ের হাতে রান্না করা গরুর মাংসের ওভার ডোজে যে কোষ্ঠকাঠিন্যের কালো ছায়া কমোডে পড়েছে সেই ছায়া বুয়ার এক ঝলকানীতে বায়বীয় ত্যাগে বিদায় নিয়েছে। এমনও হয়েছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে ছুট দিয়ে হাম্মামে গিয়েছি।

শান্তিদান করে ফিরে আসতেই পেটে আবার ঘুটঘুট শব্দে অশান্তি জমেছে।

ওয়াশরুমে আবার গগনবিদারী হুংকারে পেট ক্লিয়ার হয়েছে....

পারমানবিক ঝালের এই চলমান চেইন রিয়েকশান থামিয়েছে মেট্রিল আর এস এম সি'র ওরস্যালাইন!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×