বলা হলো না আজও
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ছোটোবেলায় একজনকে ভালো লেগেছিলো।ভালো লাগা বললে ভুল হবে।অনেক বেশী ভালো।মনে হতো সেই ছিলো আমার সব।মুখচোরা স্বভাবের বলেই হয়তো বা সাহসের অভাবে সেই ভালো লাগা জানানোর আগেই দেখি আমার এক বন্ধু তাকে বলে দিলো।সে আমার খুব কাছের বন্ধু ছিলো বলেই আমি আর আগাইনি।যে থাক বন্ধুই তো আর সে আমার আগেই বলে ফেলেছে।তাই ছেড়ে দিলাম তার কথা চিন্তা করা।ধীরে ধীরে অনেক দিন পেড়িয়ে গেলো।কিন্তু তার কথা মনে হয় কখনোই ভুলে যাইনি।অনেক খুজেছি।কিন্তু পেলাম না।
তার অনেক দিন পরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন একদিন এক বন্ধু এসে তার খবর দিলো।আমার সে বন্ধু তাকে ছেড়ে দিয়েছে।কিন্তু এতদিন পরে সে চিনবে নাকি সেই দ্বিধা নিয়েই ফোন দিলাম।সে ই ধরলো।
পরিচয় দেবার পর সে চিনেও গেলো।কিন্তু সেই আবেগ আজ আর নেই।অনেক কিছু বলার থাকলেও প্রায় কিছুই বলতে পারলাম না তাকে।অনেকদিন(প্রায় ১০ বছর) পরে সে আমার ফোন পেয়ে অবাক।অনেক বদলে গেছে সে,এমনকি আমিও।কিন্তু মনের এক কোনে সে আজো ঘুর ঘুর করে বেড়ায়।
কিন্তু আমার আর বলা হলো না তাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন