somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাপ্তি-অপ্রাপ্তির এক দশক (২০১০-২০১৯)

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দশক শেষ! হিসেবের খাতা মেলাতে বসে উপলব্ধি করলাম প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির খাতাই ভারী। পেয়েছি যতটুকু হারেছি তার চেয়ে কয়েক গুন বেশি।

দশকের শুরুর প্রথম দিকে শিক্ষা জীবন থেকে হারিয়েছি গোটা দুই-তিন বছর। আমার শিক্ষা জীবনের গুরু নানু ভাই কে হারিয়েছি। ছোট ভাইয়ের অসুস্থতা আমাদের গোটা পরিবার কে বিমর্ষ করে দিয়েছে। ওর জন্য টানা ১০ দিন আইসিইউ এর বাইরে বসে থেকে বুজেছি জীবনের অর্থ কি! আব্বুর স্ট্রোক করে কথা বলতে না পারাটা আমার জীবনে এই অবধি পাওয়া সব চেয়ে বড় সকড। আব্বুর সাথে দুই বছর ধরে ফোনে কথা বলা হয় না, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে বলে ‍আমার মনে হয় না। জীবনে যত ই খারাপ সময় আসুক এই দশকের মত খারাপ হতে পারবে না। এই দশকে হারিয়েছি আমার দুই ফুফা কে, এক চাচা, এক চাচী, এক খালুকে। অনেক প্রিয়জন হারিয়েছি যাদের কে মেনশন করতে পারছি না এখন। একটা মেয়ে কে প্রচন্ড ভালোবাসতাম! সে ও চলে গেছে সেই কবে , দেখতে দেখতে ৫-৬ বছর হয়ে গেল! অদ্ভুত!!!!!!!

এই দশকে পাওয়ার মাঝে সব চেয়ে বড় জিনিস, নিজেকে হারিয়ে আবার খুজে পেয়েছি। কলেজ-ভার্সিটি শেষ করা। যা এক সময় আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এটার জন্য প্রথমে আল্লাহ , তারপর আম্মুর কাছে আজীবন কৃতজ্ঞ। আগের জন্মে কোনো বড় পূন্যের জন্য ভাগ্যগুনে এমন মা পেয়েছি। খারাপ সময়ে এই রমনীর এত সাপোর্ট পেয়েছি যা নিজের শরীরের মাংস কেটে দিলে ও ঋন শোধ হবে না।

এই দশকে কয়েক জন বন্ধু পেয়েছি। যাদের কে আমার জীবনে আশীর্বাদ হিসেবে দেখি। কয়েকজন বড় ভাই পেয়েছি কয়েকটা ফাউন্ডেশনে কাজ করার সুবাদে।প্রচেষ্টা ফাউন্ডেশনে কাজ করাটা এত দশকের অন্যতম বড় প্রাপ্তি । কয়েকজন শিক্ষকের সান্নিধ্য পেয়েছি গত কয়েক বছরে! নাম উল্লেখ করবো না কিন্তু একজনের ইমপ্যাক্ট আমার লাইফে আজীবন থাকবে। লাইফ কে সিম্পল ভাবে চিন্তা করতে শিখেছি তার কাছ থেকে। এই দশকে ৩০০-৪০০ এর উপরে গল্পের বই পড়েছি। একজন ক্ষুদ্র বই প্রেমী হিসেবে যা যথার্থ মনে করছি। সামনের দশকের শেষে বই লেখার ইচ্ছে আছে!

ভালো খারাপের এই দশক শেষে একটাই প্রশ্ন ভাসতেছে, " আমি কি জীবন নিয়ে সুখী?"

সাব্বিরের সত্তা বলতেছে, আলহামদুলিল্লাহ তুমি অনেক সুখী সাব্বির!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×