ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যে খানেই লগ ইন করুন দেখবেন মানুষের সুন্দর সুন্দর হাসিমাখা মুখের ছবি। ফলে বুজার উপায় নাই এই দুনিয়ার কেউ কষ্টে আছে বা অসুখী।
কোন কারনে আপনার মন প্রচন্ড খারাপ। আপনি আবার ঢুকলেন ফেসবুকে। দেখলেন আপনার কাছের বন্ধু-বান্ধবীরা কি সুন্দর সুন্দর হাসি মাখা ছবি দিয়েছে, আপনার মন আরো খারাপ হয়ে গেল। দুনিয়ার সবাই সুখে আছে শুধু আপনি একা ই দুংখে-কষ্টে আছেন।
কিন্তু কেউ ই দেখে না, প্রত্যেকটা হাসি মাখা মুখের আড়ালে লুকিয়ে আছে হাজার টা কষ্টের প্রতিচ্ছবি, হাজার টা না পাওয়ার যন্ত্বনা। সোশ্যাল মিডিয়ায় কেউ ই নিজের দুংখ কষ্টের সময়টার ছবি দিতে চায় না। সবাই চায় পরিপাটি ভাবে নিজেদের উপস্থাপন করতে।
সংসারে স্বামীর সাথে অশান্তি,ঝগড়া লেগেই আছে কিন্তু ফেসবুকে ছবি দিচ্ছে ক্যাপসন সহ "my one and only true love. i can't live without him." এটা দেখে পাশের বাসার ভাবি তার হ্যাসবেন্ড কে বকা দেয় আর বলে, "দেখো, তুমি ছাড়া জগতের সব স্বামীরা ই প্রকৃত স্বামী। তারা তাদের বউ কে কত না ভালোবাসে। শুধু তুমি বাসো না। এরা কত হাসি খুশি একটা ফ্যামিলি। কত বন্ডিং এদের।"
আমরা অধিকাংশ সময় ফেসবুকের ছবি বা স্ট্যাটাস দেখে মানুষ মুল্যায়ন করি।আমরা সোশ্যাল মিডিয়ার লাইফ আর বাস্তব লাইফ মিলিয়ে ফেলি। কিন্তু, বাস্তব লাইফে লাজুক ছেলেটি হয়ত সোশ্যাল লাইফে প্রচন্ড বাকপটু হতে পারে৷ তাই, সোশ্যাল লাইফে ঘটে যাওয়া বা দেখা জিনিসের উপর যতটা সম্ভব অবিশ্বাস স্থাপন করা। যতটা অবিশ্বাস আর না দেখে থাকা যাবে ততটা ভালো ভাবে বসবাস করা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



