....মারা গেল মেজর সিনহা! তার হত্যার বিচারের টপিক বাদ দিয়ে মানুষ চিল্লাইতেছে শীপ্রা কেন বিড়ি টানে?
প্রত্যেকটা হত্যাকান্ড, রেপ ইস্যু, আর্তহত্যার পরে এক শ্রেনীর উজবুক মূল বিষয় থেকে সরে গিয়ে অন্য টপিক ধরে নাচানাচি করে। ফলে বিচার তো পাওয়া ই যায় না, আর যে মানুষ টি মরেছে তার চরিত্রের চুলছেড়া বিশ্লেষন হয়ে তাকে সমাজে ভন্ড-খারাপ হিসেবে উপস্থাপন করা হয়।
রেপ কেস হলে, মেয়েটির কোনো পুরনো ছবি তুলে এনে দেখানো হয় মেয়েটি কত খারাপ স্বভাবের ছিল, অর্থাৎ তার সাথে ঘটা রেপ জায়েজ!!!
শীপ্রা বিড়ি সিগারেট খাইলে, নেশা করলে এইটার দায় কি মেজর সিনহার উপর পড়ে? সিনহার সাথে শীপ্রার সম্পর্ক প্রয়োজক -পরিচালক/অভিনেত্রীর!! এখানে শীপ্রা কি খাইলো, কি পোষাক পড়লো এই গুলা দেখে তো কাজ দেয়া যায় না। কেউ কোনো কাজে দক্ষ হলে ই তাকে সেই কাজে মানুষ ইনভল্ব করে।
তাই, আজাইরা শীপ্রার চারিত্রিক/পারসোনাল ব্যাপার স্যাপার গুলা সামনে না এনে সিনহা হত্যার বিচার চাওয়াটা ই মুল ফোকাসে থাকা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



