আদিম আত্মায় মোড়া অসংখ্য অন্ধকার সেলাই
ভর্তি দেহটা যেন জল ধাঁধার খোসা, প্রথম প্রথম
বিচ্ছেদের পর স্মৃতির বনফুলে চোখ কচলে দিনরাত
শূন্যতার বামগাল খেয়ে হয়েছি স্বপ্নবাজ শ্রমিক;
বেলাভূমির গুদামঘরে পোড়া-মাটির কয়েন গিলে
দুঃখের নমরূদ আমার ভাগ্য বদল করে নিলো,
কোনো এক মধ্যরাতে ভুমধ্য-আলোয় ডুবে
জোনাক মুখ মুছে আমার নাম হলো উল্টো পায়ের
বোবা কারিগর-তালুবন্ধী জরাযু মুখে মোমের
হৃতপিন্ডটা নিভতে নিভতে আমি এখন নিগ্রো
কুঁজো বনে ভাষাহীন মুখোশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

