জানলা খুলে আরেকটু উঠতে গিয়ে কপালের
কাছেই ভেঙ্গেছে একতলা বাড়ির ছাদ -
নখ কামড়ে একটু নামলে কি হতো?
মরা নদীতেই খুন হয়ে হয়তো ভেসে যেতাম
পা উঠিয়ে আরেকটু ভাসলে কি হতো?
তুড়ি মেরে মিথুন রাতের লম্পট আসমান
চোখ থেকে উত্খাত করে ত্রিস্থানের মাঝামাঝি
হয়তো কোথাও নেমে যেতাম;
শঙ্খ কাঠের সুরম্য নমুনার হিরণ ঠোঁটে
ভুল করে কেউ না কেউ তুলে নিতো
আমার শব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।