চোখ খুললেই ঘুম ভর্তি হাওয়ার কঙ্কাল,
চোখ বুজলে বাঘিনী ডাকপিয়ন মাথা নত করে আসে শব্দহীন -
শার্ট খুললে নির্জন উঠোনে বরফ পাখির এখন কতো কথা;
জলের সাইকেলে প্যাডেল খুলে যখন তখন গড়ায় করুন আকুতি -
জাহাজ ফেরত প্রাচীন বুদ্বুদগুলো দরজা নাড়ে বিরামহীন
শীতকালে ঠান্ডা চাঁদের ধাওয়া খেয়ে
এখন বাইবেল ভেবে বুকে জড়াই নরম
চুমুর ইশতেহার।
যদিও এগুলো আধুনিক পদ্যের মত সিরিয়াস কিছু না
কিন্ত প্রাচীন প্রেমের খোঁপার চেয়েও মূল্যবান কিছু ;
চোখের জলে কুলকুচি করে করে ব্যাথার আটরশি
রাতের আঁধারে পার হই ঠিক-
আয়নায় নিজেকে দেখে আগের মতো চমকে উঠি না আর-
পায়ে পায়ে ভাঙ্গে মার্বেল রঙের পতন -বিধিনিষেধ
চারপাশে যেন স্বপ্ন ভাঙ্গার হিম হুল্লোড় -
কাকে বলি গাছের নিচে টহলরত পুরো সন্ধ্যাটা আমার
রাত ঘনিয়ে এলে খালি নৌকার দিকে তাকিয়ে থাকি
কেবল তাকিয়ে থাকি
কেউ আসুক আমায় নিয়ে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





