সেই ২০০৪ সাল!!
তখনোও সন্ধ্যা মিলাচ্ছে, হালকা আধো-ছায়ার খেলাটা চলছে! চারপাশে সাজ সাজ রব। কত্ত মানুষ রাস্তায়, হরেক রকম বেলুন, বাশি,ক্যান্ডি ফ্লাওয়ার... ফেরিওয়ালারাও খুব কাজ করেছে সারাদিন, বেচাকেনা ভালোই হয়েছে তাইতো তাদেরও বাসায় ফেরার ইচ্ছা টা চোখে মুখে ফুটে উঠেছে। বিজয় দিবসে আজ সবাই উড়াল দিতে চাইছে পাখির মতো, হোক সেটা নিজের আকাশ অথবা কারো ভালোবাসার আপন ঠিকানায়।
মানিক মিয়া এভিনিউ থেকে হেটে সোজা যেতে হবে মোড়ের একদম কোনাতে ওখান থেকেই বাস বা রিক্সা কিছু একটা পাওয়া যাবে।
কি মনে করে হঠাৎ পেছনে তাকালাম!! একটু পর আবার, কেন যেন আবার!!
কেউ একজন মনের ভেতর থেকে জোড় করে বলছিলোহুম!! আবার!! একটু তাকালে আর কি বা হবে!!
আমি মন দিলাম মনের কথায়... তাকালাম।।
কেউ একজন হাসছে, তবে খুব আলতো করে, আমি তাকালেই হাসছে। আমি হাটছি আর সেও।।
কথা হচ্ছিলো না কিন্তু কোনভাবে মন চাইছিলো নির্লাজস্বরে দু-একটা কথা হলে মন্দ কি তাতে!!
অনেক বড় রাস্তাটা নিমিষেই ছোট্ট হয়ে মোড় চলে এলো, আমি বোধহয় হারালাম!! খুজচ্ছি আর খুজচ্ছি !! নাহ! রাস্তার ওপাড় চলে গিয়েওআবার কেন এপাড়ে ফিরে এলাম জানি না। হয়তো এমন হতে পারে ঐ রাজকুমার আমার স্বপ্নে এসেছিলো, বিভোর কাটতে না কাটতেই চলে গেছে।
থমকে গেলাম কিছুক্ষণের জন্য!!
উল্কা পিণ্ডের মতো মনে হলো এক খন্ড আচমকা ঝলকানি আমার পৃথিবীতে এসে পরলো!! সে আমার ঠিক সামনে দাঁড়িয়ে!!
আমি কথা হারালাম, কি বলবো ?? কিছু খুজেপাচ্ছি না......
খুজে না পাওয়ার মাঝে হয়ত অনেক কিছুই খুজে পাওয়া যায়। আমিও তেমনটা করেই তোমাকে পেলাম, পেলাম হয়তো এমন এক সন্ধ্যায় যে সন্ধ্যায় সারাজীবনের জন্য দুজন ডুবে গিয়েছিলো কোন গভীর ভালোবাসায়!!
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

