somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজানা দার্শনিক
আমি ছাত্র । পকেট খালি থাকে আর চেহারার কোয়ালিটি বাজে হওয়ায় আজও সিঙ্গেল যখন আমার বাকি সব বন্ধুরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছে । বই , গেম , অ্যানিমে এবং ইন্টারনেট সার্ফিং করার নেশা থাকায় কিছুটা গর্তজীবীও বটে ।

অনলাইন চুরির নতুন দিগন্ত , বাংলাদেশ

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অনলাইন জগতের একটা বড় বৈশিষ্ট হলো চুরি... এক পেজের পোস্ট চুরি করে তাদের লোগো ঢেকে নিজেদের লোগো লাগিয়ে চালিয়ে দেওয়া ... এই বাজার এতটাই রমরমা যে কিছু কিছু পেজ এইটা করেই আসমানে উঠে গেছে ...
=======
একটা উদাহরন দিয়ে শুরু করি ... রেডিও মুন্না ... এরা কতটা চোর সেটা তাদের ফ্যানদের ৫ পার্সেন্টও জানে না ... আর যারা জানে তারা এর গুরুত্ব বুঝে না ... এই পেজ বিভিন্ন পেজের থেকে চুরি ডাকাতি করে পোস্ট নিবে ... তারপর চেষ্টা করবে নিজেদের লোগোটা ঠিকভাবে বসিয়ে নিজেদের নামদিয়ে চালিয়ে দেওয়ার ... আর যদি তা পুরোপুরি না পারে , তাহলেও সমস্যা নেই , কারন ফেসবুকের বলদ গোষ্ঠী বাকিটা বুঝতে পারবে না ... এই চুরি করা পোস্ট দিয়ে এরা আজকে ভ্যারিফায়ীড ফ্যানপেজ ...
=======
এরকম আরো অনেক পেজ আছে যাদের কাজ আসলে একই চুরি করা ... সবগুলার নামতো সবসময় মাথায় থাকে না ...
কিছু পেজ তো আছে , তারা পোস্ট কপি করার কোন প্রয়োজনই বোধ করে নাই , তারা নামটাই মেরে দিয়েছে ... যেমন 'দেহ' নামের এক ডাক্তারি ফ্যানপেজ / অনলাইন মেডিক্যাল ম্যাগাজিন আছে যা আমি অনেকদিন যাবত ফলো করি ... এদের আবার একই নামে চায়না প্রোডাক্ট বের হয় , মানে একই নাম আর একই পোস্ট ... শুধু একটা আসল আরেকটা নকল ...
=======
চায়না ক্যাটাগরির ওরকম পেজ আরো অনেক আছে ... এর মাঝে কিছু আছে যাদের হালকার উপর পাতলা দয়ামায়া আছে ... যারা পোস্ট চুরি করে না ... শুধু নাম চুরি করে ... আপনি বিখ্যাত যেকোন পেজের নাম লিখে সার্চ দিন , দেখবেন একাধিক পেজ ... যার মাঝে একটা বাদে বাকিগুলা ফাউ ...
=======
তবে , কিছু ভালো পেজও আছে যারা চুরি না করে পোস্ট ধার করে ... মানে , এরা বিভিন্ন পেজের পোস্ট নেয় ... ক্ষেত্র বিশেষে নিজেদের লোগো বসায় কিন্তু কার্টেসি দেয় অথবা যেই পেজের থেকে নিয়েছে সেই পেজের লোগোটা আড়াল না করে নিজেদের লোগো বসায় ... এদেরকে আমরা আমজনতারা ডাকি কালেক্টরস পেজ ... এদের পেজ চালানোর উদ্দেশ্য থাকে সাধারনত ৩ টি -
১। বিভিন্ন পেজের ভালো ভালো পোস্টগুলো আর্কাইভ করা ।
২। নিজের অনলাইন নেটওয়ার্ক জাহির করা ।
৩। অনেকের পক্ষে খুব বেশি সংখ্যক পেজ ফলো করার সময় বা সুযোগ থাকে না , তাদের জন্য নির্বাচিত সেরা পোস্ট দেওয়ার মাধ্যমে এই মার্কেটটা ধরা ।
========
এধরনের কালেক্টরস পেজগুলোকে আমরা অস্বীকার করি না ... এদের চিন্তাভাবনা ভালো ... বড় বড় খাদমুক্ত পেজগুলো মগজ ব্যয় করে পোস্টের জন্য ... আর এসব পেজ সময় ব্যয় করে ... এরকম একটা পেজ হলো ফাকিবাজি , এরা আগে কালেক্টরস পেজ ছিলো ... সময়ের সাথে ফ্যানরা এদের টেনে তোলায় এরা এখন কালেক্ট করা পোস্ট না দিয়ে নিজেরা পোস্ট বানায় ...
========
এই চুরির দৌড় শুধু ফেসবুকে না , ইউটিউবেও প্রবলভাবে বিস্তার পাচ্ছে ... একটা খবর বিভিন্ন জায়গায় পোস্ট করা যায় , কিন্তু ফান ভিডিও , ভি-লগ বা নিজের তৈরি ভিডিও মেরে দেওয়া অবশ্যই অনুচিত ... এরকম একটা চ্যানেল আছে যার নাম আজকে ফাস করা যায় ... বুড়ো শালিক ... এরা মেরে দেয় , ভাব মারে , নাম চেঞ্জ করে , কার্টেসি থাকে নাকি এখনো জানি না ...
========
এসব চোরদের জন্য উঠতি পেজগুলো দাড়াতে পারে না ... দেখা যায় তাদের পোস্ট মেরে দিয়ে চোরেরা বিখ্যাত কিন্তু তাদের নিজেদের কোন খবর নাই ...
এসব চোরদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ও অতিশীঘ্রই বয়কট করবেন ...
========
সবশেষে একটা কথা ...
নিজে জানুন অন্যকে জানান ...
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×