somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজানা দার্শনিক
আমি ছাত্র । পকেট খালি থাকে আর চেহারার কোয়ালিটি বাজে হওয়ায় আজও সিঙ্গেল যখন আমার বাকি সব বন্ধুরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছে । বই , গেম , অ্যানিমে এবং ইন্টারনেট সার্ফিং করার নেশা থাকায় কিছুটা গর্তজীবীও বটে ।

ফেসবুকিয় আন্দোলন ও স্বজাতিকে গালাগালি

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( এই পোস্টটি আমার ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়েছিলো )
আমাদের ফেসবুকারদের একটা বড় অংশ ভাবে যে , ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দিয়ে বেশি বেশি হ্যাশট্যাগ মারলেই আন্দোলন হয়ে যায় ... ব্যপারটা সত্যি , কিন্তু সবার জন্য না .. তারকা , সেলিব্রিটিরা করলে সেটা কাজে লাগে ...
কিন্তু আপনার বা আমার মত পাবলিক ... এমনকি বিভিন্ন কমিউনিটির ধলা চামড়ার মেয়েরা ( যারা নিজেদের সেলিব্রিটি ভাবতে শুরু করেছে ) যারা এটা দিয়ে ১২ রকমের হ্যাশট্যাগ মারছে ... তাদের এই হ্যাশট্যাগ নিয়া সরকারের কোন মাথাব্যাথা নাই ...
=======
আমরা আমজনতারাও সরকারের অনেক ইস্যু নিয়ে পোস্ট দেই ... কিন্তু সেটা ফল লাভের আশায় না , এটা দেই গনসচেতনতা বৃদ্ধির জন্য ... কিন্তু এইসব পোস্টের আসল কারনটা থাকে আড়ালে ... আসল কারনটা হল নিজের মনের ঝাল মেটানো আর নিজের এই মনোজগতের একটা প্রতিফলন এই ফেসবুকের পাতায় রেখে দেওয়া ...
=======
এখন অনেকে বলতে পারে যে , আমার বা আমাদের আমজনতাদের পোস্টে কয়জনের কতটুকু গনসচেতনতা বৃদ্ধি পাবে ?
আমাদের পোস্টে তো হাজার হাজার মানুষ একেবারে মহাপুরুষ মহানুভব হয়ে যাবে তা তো আশা করি না ... কিন্তু আমাদের পরিজন , বন্ধুমহল বা পরিচিতদের মাঝে যাদের মানবতায় বা সচেতনতায় ত্রুটি দেখি , যখন দেখি সে একটা ভুল যুক্তি আর ভুল আবেগে চিৎকার করছে ... আলোর থেকে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে ... তখন তার নাম উল্লেখ না করে তার ব্যাপারে এরকম পোস্ট দেই ... যেন সে যদি বা তার মত কেউ যদি সৌভাগ্যক্রমে এই পোস্টটা পড়ে থাকে এবং তা পড়ে যদি কিছু বুঝতে পারে ... তাহলে অন্তত একজন , একজন সচেতন হবে ...
=======
আজকের এই পোস্টটা আসলে দিতাম না ... কিন্তু দেখলাম একজন পোস্ট দিয়েছে ... সেই পোস্ট পড়লেই রবীন্দ্রনাথের বানী মনে পড়ে যায় ...
" পড়াশুনা করতে গিয়ে ইংরেজিতো কিছু শেখোনি, বাংলাওতো দেখছি ভুলতে বসেছো । "
ব্যাপারটা আধুনিক ভাবে বলা যায় ( কবিগুরু মাফ করে দিবেন আশা করি )
" ফেসবুকাইতে গিয়ে ইংরেজিতো কিছু শেখোনি , বাংলাতো জানোই না , বাংলিশটাওতো দেখছি ভুলতে বসেছো । "
আচ্ছা অত প্যাচাল না পেরে আসল কথা বলি ... রাজন হত্যাকান্ড নিয়ে পোস্ট দিয়েছে , কিন্তু সেটা বাংলা না , ইংরেজিও না ... এমনকি কিছুটা বাংলিশের মত হলেও উচ্চারণটা কেমন জানি ... আধা কেজি নারীসুলভ ঢং আর আহ্লাদ মাখানো ... তার সাথে আবার গালাগালির মিক্সচার ...
একটা কিশোরকে যেভাবে হত্যা করা হয়েছে তা এতটাই নৃশংস যে , পুলিশ রিমান্ড দূরে থাকুক মিলিটারি কন্সেন্ট্রেশন ক্যাম্পেও এরকম কিছু সহজে হয় না আজকাল ...
যথেষ্ট বিরক্ত হয়েছিলাম পোস্টটা দেখে ... ঐ ছেলে সবকিছু নিয়েই এরকম পোস্ট দেয় কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যায় ...
আরেকটা পোস্ট দেখেছিলাম ... আমি গুনে দেখেছি ... রাজন হত্যাকান্ড নিয়ে ২১ টা আলাদা আলাদা হ্যাশট্যাগ ...
অনেকে দেখলাম নিজেকে বাঙালি পরিচয় দিতেই লজ্জা পাচ্ছে ...
=======
তাদের সবার জন্য এই লেখাটা পড়া জরুরি ...
১। বাংলা , ইংরেজি , বাংলিশ , তেলেগু , মারাঠা সব ভাষা মিশায় সারাজীবন পোস্ট দেন আমার আপত্তি নাই ... কিন্তু একটু বাস্তবতা বুঝার চেষ্টা করুন ... এরকম নৃশংস হত্যাকান্ড প্রতিদিন ঘটে না ... আর এরকম স্যাডিস্ট যে আমাদের দেশে প্রতি শহরে একটা করে বের হয় না , তা নিয়ে শোকর করেন ...
২। হ্যাশ ট্যাগ দিয়ে ট্যাপা মাছের আন্দোলন করা ঐ কিশোরকে অপমান করার সমান ...
৩। বাঙালি জাতিটা খারাপ না ... কিন্তু কিছু কিছু মানুষই এর নাম খারাপ করে ... আমরা ভালোটা দিয়ে বিচার করবো ... খারাপটা দিয়ে না ... আর যারা মনে করেন বাঙালি জাতি অধম ।। তাদেরকে জানাই ... আমেরিকান এক মহিলা তার ছেলেকে ওভেনে পুড়িয়ে মেরেছিলো ... চীনে হং ডাইনেস্টির রাজাদের জন্য ৪০০০ বেশ্যা প্রস্তুত রাখা হত ... নর্স জাতির ধর্মের প্রধান উপাসনা ছিলো অকারনে অন্যদের সাথে যুদ্ধ করা ... রোমানদের বীরত্ব নিয়ে অনেক কিছুই শুনি ... কিন্তু তাদের যোদ্ধা পরিবারে শিশু জন্মালে তাকে জন্ম মুহূর্তে মদের মাঝে ডুবিয়ে রাখা হত ... শিশু মারা যার যদি , তাহলে রাতে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হত ... আরবরা মেয়েশিশুদের জ্যান্ত কবর দিয়ে দিত ... আজটেকেরা এক রাজার উত্থান উৎযাপনের জন্য ১০,০০০ মানুষকে একসাথে বলি দিয়ে দিয়েছিলো ... কিছুদিন আগেও এক মহিলা পকেটমারকে ভেনিজুয়েলায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মারা হয় ... আদি অস্ট্রেলিয়ানরা সাদাদেরকে খেয়ে ফেলতো ...
আপনি কোন জাতিকে ভালো বলবেন ...?? সব জায়গাতেই ঘাপলা আছে ...
=======
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×