মমতায় ছেয়ে থাকা সেই চোঁখ নেই,
তুমি আছ আমি আছি আছে সকলেই।
দিনখানি সেই আছে রোদটুকু নেই,
মেঘে মেঘে ঢেকে গেছে নিলীমাটি সেই।
শাঁখাগুলি ঠিকই আছে পাতাগুলি নেই,
নীড়খনি পড়ে আছে পাখি বুঝি নেই।
রাত আছে ঘুম আছে স্বপ্নটি নেই,
বীণা আছে বাশি আছে সুর শুধু নেই।
ফুল ঝরে কুরি ঝরে ভ্রমর আসে যেই
পাশাপাশি আছি তবু কথা বলা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




