মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে আমি কোথাও সফল হতাম না।
মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে জীবন তরী জলে ভাসতো না।
কষ্ট মাঝেও সুখের আবেশ ঘিরে থাকতো না।
মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে গ্লানি গুলো মোছা যেত না।
তুমি না থাকলে আধার ঘরে আলো আসত না,
ছোট্ট গাছের কলি গুলো ফুটে উঠতো না।
মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে দেশের তরে স্বপ্ন দেখতাম না।
মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে প্রানী থেকে মানুষ হতাম না।
মা আমার মা, আমার লক্ষী সোনা মা,
তুমি না থাকলে জীবন যুদ্ধ শুরুই হত না।
সত্য ন্যায়ের বিজয় হওয়ার স্বপ্ন দেখতাম না।
তুমি না থাকলে জটিল জীবন সহজ করে চেনাই হত না।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




