আমরা কিছুই নিয়ে আসিনি,
অথচ আমরা এসেছি সবকিছু বিলিয়ে দিতে।
আমরা থাকতে আসিনি,আমরা এসেছি চলে যেতে।
অথচ থেকে যাওয়ার কি আপ্রান চেষ্টা আমাদের।
হা হা হা হা,
কারন আমরা সবাই রক্ত আর মাংসের।
গুরু শিষ্য সবাই মিলে অর্জন করছি অপার,
অর্জনের খাতায় আমাদের চাই চাই, আরও চাই।
কারন আমরা কেবল রক্ত আর মাংসের,
তৃতীয় অস্তিত্বতির উপলব্ধি আজও পাইনি
তাই নিজেকে মানুষ ভাবতে ভয় লাগে,
ভাবছি কোনো ঊণ-মানুষ,
কেবল অস্থি-মাংসের পূর্ণতা,
দৈহিক সৌন্দর্যের কাঠামো কে মানুষ বলে না।
এই নিস্ক্রিয় হাত, নিস্ক্রিয় পা
অকেজো চোঁখ নিয়ে মানুষ ভাবা!
মিথ্যে অহং বৈ কিছুতো নয়
কি মানে আছে এই জীবনের,
যদি সবকিছু অর্জন করি মনুষত্ব ছাড়া।
কি মানে আছে এই জীবনের,
যদি সবকিছু থাকে সততা ও আবেগ ছাড়া।
কি মানে আছে এই জীবনের
সব কিছু পাই পূন্যময় ভালবাসা ছাড়া।।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




