somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উনত্রিশে এপ্রিল
উনত্রিশে এপ্রিল ; মরণ কে খুব কাছ থেকে দেখার দিন।জীবন কে নতুন ভাবে অনুধাবন করার দিন।

বেলি ফুলের মালা

০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায়শই কাকরাইলের জ্যামটা এড়াতে উইলস লিটল ফ্লাওয়ারস স্কুলের গলিটা ব্যাবহার করি।আগে ওই গলিতে কোনদিন বেলি ফুলের সুবাসিত সুগন্ধিটা ওইভাবে পাই নাই তবে আজ সন্ধ্যার সময় শৈশব-কৈশরের অদ্ভুত ভাললাগার সুগন্ধিটায় আমি ঠিক যেন ১৫-২০ বছর আগের সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম।আচ্ছা বেলি ফুল তার সুগন্ধিটা শুধু কি সন্ধ্যার সময় ছড়ায়?এই ব্যাপারে অবশ্য আমার কোন ধারণা নেই।

আমার আম্মার বেলি ফুল খুব পছন্দের ছিল।

আব্বা-আম্মার একটা লিজেন্ডারি ছবি ছিল। অনেকটা খ্রিষ্টানদের বিয়েতে যেমন মেয়েরা সাদা শুভ্র পোষাক পড়ে ঠিক সেরকম একটা অসম্ভব সুন্দর পোষাকে আম্মার চুলের খোঁপায় ওই বেলি ফুলের মালাটা দেখেই আম্মার বেলি ফুল প্রীতিটা বোঝা যেত।

সেটা আরো বেশি বোঝা যেত আব্বা মারা যাওয়ার পর। ঘুম থেকে উঠে যখন ওই ছবির ফ্রেমেই প্রতিদিন সকাল বেলা বেলি ফুলের মালা ঝুলানো থাকাটা দেখা যেত।আব্বার প্রতি আম্মার যে অপরিসীম ভালবাসাটা ছিল সেটা তখন ওইভাবে বোঝা সম্ভবপর না হলেও এখন বুঝি।

আমার আম্মার প্রিয় একটা মুভি ছিল। নাম "মাদার ইন্ডিয়া"।
মাদার ইন্ডিয়া মুভিতে নার্গিস এর করা ক্যারেক্টার টিতে আম্মা মনে হয় অনেকটা নিজেকেই খুঁজে ফিরতেন।নার্গিস অসহায় দুই হস্তবিহীন স্বামীর মুখে সিগারেট লাগিয়ে ম্যাচের কাঠির আগুনের মধ্যে ভালবাসাটাকে খুঁজে ফিরতেন।

প্রায় ৭ সদস্যের দুমড়ানো মোচড়ানো সংসারটা একা হাতে চালানো একটা ভিনদেশী বাংলা কথা বলতে না পারা মহিলাটির মধ্যে একটিবারের জন্যেও শোনা যায় নাই ;
তোদের বাপ একটা
অকর্মন্য!
দায়িত্বহীন!
কুড়ে!
অকেজো!
টিলে!
আলসে!
লোক ছিল।

উপরোক্ত ৬ টি শব্দের প্রতিটি শব্দের সমার্থক এক হলেও প্রত্যেকটি শব্দের যে কত যন্ত্রণা আমার আম্মা তার জীবনে পেয়েছেন সেখানে আব্বার জন্যে আম্মা শুধুমাত্র ১ টি শব্দেই সবকিছুর সমাপ্তি ঘঠাতে পারতেন!
"ঘৃনা"!

না!

আম্মা সেটা করেন নি।আব্বা মারা যাওয়ার পরেও প্রতিদিন বেলি ফুলের মালা ওই ছবিটির ফ্রেমে ঝুলিয়ে দিয়ে আব্বার প্রতি আমৃত্যু ভালাবাসাটা দিয়ে গেছেন।
আব্বার রেখে যাওয়া বংশধর দের পরম মমতায় মানুষের মত মানুষ বানিয়ে বেলি ফুলের মত সুগন্ধি ছড়িয়ে গেছেন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×