somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ার এশিয়ার ভাওতাবাজি

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের অনেকেই হয়তো Air Asia GSA in Bangladesh থেকে একটা মেইল পেয়েছেন। যাতে বলা আছে সর্বসাকুল্যে (ট্যাক্স সহ) মাত্র ১১৯ ডলার খরচ করে আপনি বিমানে চড়ে মালয়েশিয়া থেকে ঘুরে আসতে পারবেন। আমরা অনেকেই ব্যপারটাকে বিশ্বাস করতে পারছিলাম না, পরে দেখলাম প্রথম আলোতে এই ব্যাপারে বিশাল বিজ্ঞাপন। এই বার আর বিশ্বাস না করে উপায় ছিলনা। তারপর তাদের ওয়েবসাইটে (http://www.airasia.com) গিয়ে বুকিং দেয়ার চেষ্টা করলাম। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে শেষে ওদের অফিসে গিয়ে হাজির হলাম। যাতায়াত ভাড়া কম দেখে, আমরা আমাদের নির্ধারিত দার্জিলিং ট্যুর বাতিল করে মালয়েশিয়াতে একটা অফিসিয়াল ট্যুর দিতে চেয়েছিলাম। কিন্তু ওদের অফিসে যাওয়ার পর বুঝতে পারলাম এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না।

ওদের দেয়া তথ্যমতে, ওদের কিছু ফ্লাইটে হাতে গোনা মাত্র কয়েকটা সিট আছে যেগুলো এই সুবিধার আওতায় পড়লেও পড়তে পারে। তবে তাও নির্ভর করছে আপনার ভাগ্যের উপর। শুধু তাই নয়, এই ১১৯ ডলারের সঙ্গে নাকি আরও অতিরিক্ত ১০০ ডলার গুনতে হবে বিভিন্ন কারণে। এই নিয়ে উচ্চস্বরে বাকবিতন্ডার একপর্যায়ে, আমাদের সঙ্গে ওদের হাতাহাতি লেগে যাবার উপক্রম হয়। পরে ওরা, উপস্থিত সকল দর্শনার্থীর কাছে ক্ষমা চাইলে আমরা চলে আসি।

আসলে পুরো ব্যপারটাই হচ্ছে ভাওতাবাজি। ওদের দেয়া কোন বিজ্ঞাপনেই এই গোপন বিষয় গুলো উল্লেখ ছিলনা। এমনকি 'শর্ত প্রযোজ্য' কথাটিও কোথাও লেখা ছিল না। আপনারা যারা এখনও এই লোভনীয় অফারটির কথা ভাবছেন, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আমার এই উপকারী পোস্ট।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×