somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ গনতন্ত্রের কিসের দিবস? বনাম পুলিশের অধিকার???

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের গনতান্ত্রিক উপনাম ব্যবহারকারী সরকারকে, আসলে কে চালাচ্ছে, পুলিশ নাকি সেনাবাহিনী। উত্তরটা সহজ সবাই এক বাক্যে বলে দিবে পুলিশ। আমার একটা ছোট প্রশ্ন ছিল যদি পুলিশ প্রশাসন দিয়ে সরকার টিকে আছে (উক্তিটা নিরপেক্ষ সরকার দাবীদারদের), তাহলে সেনাবাহিনী বর্তমানে সকল কিছুতে পুলিশের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে কেন?,, তারা ব্যাংক থেকে শুরু করে হোটেল ব্যবসা এমনিক ট্রাভেল ব্যবসার সাথেও এখন জড়িত। এখন যদি সেনাবাহিনী ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, তাহলে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানও তো তা করতে পারে। (হ্যা জানি সেনাবাহিনী সরকারি কোন প্রতিষ্ঠান না) যাক তাহলে এবার ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়বে বাংলাদেশে আর যারা আসল ব্যবসায়ী তারা হয়ত আলু ব্যাচা ছাড়া আর কিছু করার থাকবে না। বাংলাদেশের সরকার ভাল করে জানে, যদি সেনাবাহিনী একবার মোড় নেয়, তাহলে তাদের গনতান্ত্রিক উপনাম ব্যবহার করা তকমা টা আর থাকবে না, তাই সেনাবাহিনীকে খুশি করার জন্য, জান মাল ইজ্জত সব দিয়ে দিয়েছ এই সরকার। তো পুলিশ ভাইরা আপনারা দোষের কি করেছেন, আমার মতে হরতাল বা যেকোন সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর থেকে আপনাদের ভুমিকা অনেক বেশি, পুলিশদেরও উচিত সমান অধিকার ভোগ করা। কাধে কাধ মিলিয়ে আপনারাও ব্যবসার সাথে জড়িত হন। আসলে পুলিশদের অল্পতেই সুন্তষ্ট তারা উচ্চভিলাসী হতে পারে না এবং চায়ও না। যেমন ধরুন একটা জিডি লিখিয়ে নিতে ১০০ টাকা,, এক বোতল মদ পেলে ১০০০ টাকা, তাও আবার ১০ জন। একজন আসামীকে তার পরিবারের সাথে দেখা করার জন্য এক প্যাকেট ব্যান্ড সন্স সিগারেট। তাদের সকল কাজের জন্য এক একটা মূল্য রয়েছে শুধূ মূল্য সংযোজন কর ছাড়া। পুলিশ ভাইয়েরা ২০১৬ এসে পড়েছে অনন্ত এবার আকিজ বিড়ি থেকে গোল্ড লিফ এ আসেন। সেনাবাহিনীর মত কিছু করার চেষ্টা করেন। আর কত কাল এভাবে অবহেলায় পাড় করবেন। আসুন সবাই কাধে কাধ মিলিয়ে একসাথে এগিয় যাই।

যাইহোক লেখতে চেয়েছিল ৫ই জানুয়ারী নিয়ে। কিন্তু ৫ই জানুয়ারীর কথা আসলেই পুলিশের সেই অসাহসীক ভূমিকার কথা মনে পড়ে, বালুর ট্রাকের কথা মনে পড়ে। এগুলো সবই কিন্তু আপনাদের অসম্ভব সাহসের কারণে হয়েছে। আর সেইদিন সেনাবাহিনী শুধু ব্যারেক বা ঘরে বসে আরাম করেছে। তাই আপনারা কেন বা পিছে থাকবেন। আজকে আপনাদের কারণেই এই সরকার ২টা বছর পাড় করে দিল। যদি আপনারা চান আগামী ১০০ বছর পর্যন্ত এই সরকার বহাত তবিলে থাকিতে পারবো।

৫ জানুয়ারি,, আমার দ্বিতীয় ভোটাধিকার এই সরকার ক্ষুন্ন করেছে। এটা গনতন্ত্রের বিজয়ের দিবস হয় কিভাবে? আমি এটাও বলবো না যে এটা গনতন্ত্র হত্যা দিবস। কারণ হত্যা করলে তার কোন অস্থিত্ব থাকে না। গনতন্ত্রের অস্থিত্ব আছে শুধু কাগজে কলমে। তাই এটা গনতন্ত্র পঙ্গু দিবস। গনতন্ত্রকে পঙ্গু করে দিয়েছে। একজন পঙ্গু করেছে, আরেকজন ঘরে বসে মেকাআপ করেছে সেই দিনে। সঠিক নেতৃত্ব্যের অভাব সেই ৫ এ ছিল, এই ৫ও বহাল তবিলতে রয়ে গেছে, ভবিষ্যতের ৫ও থাকবে
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×