somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমানের সাথে সংহতি: সকাল দশটা, সোমবার, আলতাব আলী পার্কে প্রতিকী অনশন

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনশন শুরু: সকাল ১০টা
স্থান: আলতাব আলী পার্ক


আলতাব আলী পার্ক চিনেন না এমন বাংলাদেশী যুক্তরাজ্যে খুঁজে পাওয়া যাবেনা। এই তো সেদিন ১৯৭৮ সালের ৪ মে ২৫ বছর বয়সী বাংলাদেশী পোষাক শ্রমিককে হত্যা করেছিলো বর্নবাদীরা নির্মমভাবে। প্রতিবাদের সৈনিক এই আলতাব আলী আমাদের প্রেরনার উৎস। তারপর শহীদ আলতাব আলীর নামে এই পার্কটির নাম করন করা হয়। এই পার্কের এক পাশে আছে বিদ্রোহের মূলমন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে প্রেরনার দীপ ভাষা শহীদদের স্মরনে নির্মিত মহান শহীদ মিনার। তাই যখনই দেশে-বিদেশে কোন অবিচার, অনাচার, অন্যায় ঘটে তখনে লন্ডনে বসবাসরত বাংলাদেশীরা এই পার্কে দ্রোহের মন্ত্রে উজ্জিবীত ও দূর্বিনীত হয়ে গর্জে উঠে প্রতিবাদের ভাষায়।

আগামীকাল সোমবার। সকাল ১০টা।

আমরা সমবেত হচ্ছি আলতাব আলী পার্কে। সারাদিন সেখানে অনশন করবে বাংলাদেশের অতন্দ্র সেনানীরা, যারা বিদেশে থেকেও মননে-মগজে পুষে রাখে স্বদেশ, স্বজাতি ও বাংলাদেশ। সত্যের সৈনিক শাহজালাল, শাহ মাখদুমের উত্তরসূরীরা জড়ো হয়ে প্রতিকী অনশন করে সংহতি প্রকাশ করবে মাহমুদুর রহমানের সাথে। অনশনের মাধ্যমে প্রতিবাদ জানাবে বাংলাদেশের বর্তমান আওয়ামী সরকারের রাস্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে শত শত নারী, পুরুষ, শিশু হত্যার বিরুদ্ধে। পুলিশ কতৃক নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র, সাংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমবেত হবো আমরা আলতাব আলী পার্কে ঠিক সকাল দশটায়।

একটি আহ্বান

আপনার বুকে যদি থাকে সত্য প্রতিষ্ঠার প্রত্যয়। যদি থাকে বুকভরা সাহস। যদি থাকে মাতৃ মুক্তি পন। যদি থাকে মানবাধিকার প্রতিষ্ঠার আমরন সংকল্প। স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একা লড়ে যাওয়া এক নির্ভীক সাংবাদিক সাহসের বাতিঘর মাহমুদুর রহমানের প্রতি এতটুকুন ভালোবাসা। তাহলে প্লিজ চলে আসুন। চলে আসুন ঠিক দশটায় চেতনার উৎস আলতাব আলী পার্কে।

দেখিয়ে দিন সারা পৃথিবীকে। বাংলাদেশীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সারা পৃথিবী ব্যাপী। দেখিয়ে দিন আমরা বিশ্বব্যাপী জাগ্রত।

সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের
দেশের পঠে প্রান দিতে আজ ডাক পরেছে তাদের


তাই আসুন আমরা সমবেত হই। সারাদেশের মতো লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রতিকী অনশনে যোগ দিয়ে দেশের নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে, নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য।

অনশন শুরু: সকাল ১০টা
স্থান: আলতাব আলী পার্ক
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×