somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী "হুইসেলব্লোয়ার" আদিলুর রহমান খান ও সুশীলদের প্রতারনা

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিলুর রহমান খান - হুইসেলব্লোয়ার

বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলো তখনই মূলত "অধিকার" নামক মানবাধিকার সংগঠনের সাথে পরিচয়। বর্তমানে যেমন করে আওয়ামী সরকারের নারকীয় সহিংসতা, হত্যাযজ্ঞ ও মানবাধিকারকে পদদলিত করার বিরুদ্ধে সোচ্চার ঠিক তেমনি বিএনপি-জামায়াতের সময়েও রাজনৈতিক হানাহানি ও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলো।

তখন ভাবতাম সুলতানা কামালদের মতো আরো এক দানবাধিকার দালালের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। কিন্তু আদিলুর রহমান খানের আ্যাপ্রোচ শুরু থেকেই ফ্যাক্ট ও ইনফরমেশান ভিত্তিক ছিলো, যে কারনে তিনি আলাদা হতে পেরেছিলেন। গতানুগতিক ধারার তথাকথিত দালাল ছিলেন না। যে কারনে দেখা গেছে বিএনপির সময়ে বিএনপি'র বিরোধীতা করেও কথিত সুশীল ও সুলতানা কামালদের কাতারে গা ভাসিয়ে সম্মানিত!! হতে পারেন নি।

আজ তিনি গ্রেফতার হয়েছেন, মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে গনহত্যাকারী সরকারের কাছ থেকে এর চেয়ে বেশী কিছু কিইবা আশা করা যায়। তবে আমি খুবই আশাবাদি যে বাংলাদেশ ম্যাচিউর হচ্ছে। বাংলাদেশে সাহসী মানুষের পরিমান বাড়ছে। মানুষ ভয়ের ও কাপুরষতার খোলস ছেড়ে বেড়িয়ে এসেছে। যে সাহসের বাতি মাহমুদুর রহমান নামের নির্ভিক সাংবাদিক জ্বালিয়েছেন সেই সাহসের আলোতে আস্তে আস্তে আরো অনেকেই আলোকিত হচ্ছে। তা না হলে সাদা পাঞ্জাবী ও মাথায় টুপি পরিহিত আওয়ামী টেররিস্ট তারেকদের বন্দুকের গুলিতে গনতন্ত্র নিহত হয়ে সৈরাচারিনি লেডি হিটলার হাসিনার দাসে পরিনত হতো।

আদিলুর রহমান খান আমাদের "হুইসেলব্লোয়ার"। আদিলুর রহমান খান আমাদের ব্রাডলি ম্যানিং, আমাদের এডওয়ার্ড স্নোডেন কিংবা জুলিয়ান আ্যাসাঞ্জ। যে দেশে ব্রাডলি ম্যানিং, এডওয়ার্ড স্নোডেন এর মতো সত্য প্রকাশে অবিচল মাহমুদুর রহমান ও আদিলুর রহমানের জন্ম হয় সে দেশ কখনোই হারতে পারেনা। সে দেশে কখনোই গনতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র, বাকশালতন্ত্র, হিটলারতন্ত্র জয়ী হতে পারবেনা। সত্যবাদীদের কাছে হারতে হবেই গনহত্যাকারী মানবতাবিরোধীদের। মাথা তোমাদের নোয়াতে হবেই।



বি.দ্র:

কিন্তু এমন একজান সাহসী মানবাধিকার কর্মীর গ্রেফতার ও নির্যাতনে অতিতের মতো দলবাজ বুদ্ধিজীবি, চেতনাবাজ দালাল, ও হলুদ সাংবাদিকদের মধ্যে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি বরং প্রথম আলো নামক দালাল পত্রিকার রিপোর্ট আমাকে চমকিত করেছে। প্রথম আলো নামক একটা হলুদ সংবাদপত্র রয়েছে। যেটি আদিলুর রহমানের গ্রেফতারের খবর প্রকাশ করতে গিয়ে লিখেছে। " আদিলুর রহমানখান ওরফে শুভ্র...." আমার প্রশ্ন এ ধরনের ওরফে লাগানো বাক্য আমরা দেখতে পাই কেবল মাত্র দাগী আসামীকে গ্রেফতারের ক্ষেত্রে। কিন্তু প্রথম আলো নামক আওয়ামী কীট কোন কারনে বিশ্বব্যাপী সমাদৃত মানবাধিকার সংগঠনের একজন সেক্রেটারীকে গ্রেফতারের ব্যাপারে এমন বাক্য ব্যবহার করলো তা আমার বোধগম্য হয়নি। আশাকরি ভবিষ্যতে তাদের সাংবাদিকতার পেশাদারিত্বের ধারাবাহিকতায় শিরোনাম দেখতে পাবো " সজিব ওয়াজেদ ওরফে জয় বলেছেন, কিংবা শেখ হাসিনা ওরফে হাসু বলেছেন..." রকমের রিপোর্ট ছাপা হবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×