somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিপিন্স কলিং: আমি কেন আবু বকর হতে পারলাম না, আমি কেনো উমর হতে পারলাম না

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব তাড়াহুরা করে দৌড়াচ্ছি। এই রকম দৌড় আমাকে প্রায়ই দিতে হয়। যত আগে যাবো তত আগের ট্রেন ধরতে পারবো। কারন দেড়ি হয়ে যাচ্ছে, তাই দৌড়ানো ছাড়া গতি নেই। ট্রেনকে এখানে সবাই টিউব বলে। সম্ভবত আন্ডারগ্রাউন্ডের যে পথ ধরে ট্রেনগুলো চলে সেটা দেখতে টিউবের মতো এজন্য টিউব বলা হয়। আমি দৌড়াচ্ছি শেফার্ডস বুশ টিউব স্টেশনে যাব বলে। পথিমধ্যে থমকে দাঁড়ালাম।

"প্লিজ ডোনেট ফর ফিলিপিন্স, প্লিজ ডোনেট ফর ফিলিপিন্স"

ফিলিপিনোদের সাথে আমর খুব যে উঠা বসা হয় তা না। কিন্তু আমি একসময় কজন ফিলিপিনোর সাথে কাজ করেছি। যেমন তাদের একজন ললিতো। ললিত একদিন বললো, আমরা বাংলাদেশী মুসলিমরা কিভাবে রোজা রাখি। আমি পুরা প্রসেসটা তাকে বুঝিয়ে দিলাম। সে বললো তারা ফিলিপিনা ক্যাথলিকরাও রোজা রাখে কিন্তু একটু অন্যরকম ভাবে। সো বাংলাদেশি ও ফিলিপিনো ভাই ভাই। এমন অদ্ভুত যুক্তি আমি জিবনেও শুনিনি। তবুও এমন সহজ সরল মানুষটাকে আমার খুব ভালো লাগতো।

আরেকজনের নাম জুন, তার বার্থ ডে পার্টিতে ওর মায়ের হাতের বানানো একটা কেক যেটা কলা দিয়ে তৈরি করা হয় নামটা মনে পড়ছে না সেটা খেয়ে আমার মনে হয়েছিলো জিবনে এত মজার কেক খাইনি। আমিতো বলেই ফেললাম আমাকে আরো কেক দিতে হবে নেক্সট উইকে। জুন কথা রেখেছিলো ও আমার জন্য এক সপ্তাহ পরে ঠিকই তার মায়ের হাতের বাননো কেক নিয়ে হাজির হয়েছিলো।
আমি বিস্মিত হয়েছিলাম।

ললিতো বা জুনের সাথে অনেক দিন দেখা নাই। কিন্তু যখনই শেফার্ডস বুশ সেন্ট্রাল লাইন স্টেশানের সামনে দেখলাম এক ফিলিপিনোকে মার্জিত সুরে পথচারীদেরকে বলছে,
"প্লিজ ডোনেট জেনেরাসলি ফর ফিলিপিন্স।"

আমার কাছে মনে হলো জুন কিংবা ললিতো আমাকে বলছে, বন্ধু ফিলিপিনকে সাহায্য করো।

আমি পকেটে হাত ঢোকালাম, আমার পকেটে ৩৮০ পাউন্ডের মতো, সারা সপ্তাহের অমানুষিক পরিশ্রমের টাকা। আমি সেখান থেকে খুচরা খুঁজছি। তারপর সেখান থেকে সবচেয়ে ছোট ১০ পাউন্ডের একটা নোট বের করে ডোনেশন বাক্সে দিলাম। মেয়েটি অতি কৃতজ্ঞতার সাথে থ্যাংক ইউ বললো।

আমি প্রত্তোত্তরে কিছু বলেছিলাম কিনা মনে পড়ছে না। কারন ততক্ষনে আমর চোখে জল। আমি কাঁদছি কারন আমার পকেটে ৩৮০ পাউন্ড, যেই মাত্র পকেটে হাত দিয়েছি অমনিই মনে পড়ে গেলো বাংলাদেশে আমার দরিদ্র নগন্য এক স্কুল শিক্ষক পিতার ক্লান্ত শ্রান্ত চেহারা, মনে পড়ে গেলো হত দরিদ্র প্রান্তিক আমার মায়ের মুখ, বোনদের স্কুল কলেজ যাওয়ার খরচা পাতি।

আমি দ্রুত এসকেলেটর দিয়ে হাটার চেস্টা করছি, চোখ ঝাপসা হয়ে আছে। আমি নিরবে চোখের জল ফেলে হাঁটছি। মনে হচ্ছে এসকেলেটরের মতো করে আমি ও আমার মনুষত্ব নিচের দিকে যাচ্ছে দ্রুত থেকে দ্রুততর। কেন পারিনা, কেন পারিনা কিছু করতে তাদের জন্য।

হে ইশ্বর আমি কেন আবু বকর হতে পারলাম না। আমি কেনো ওমর হতে পারলাম না।

অ.ট:
বিনীত নিবেদন,
ফিলিপিনে সুপার টাইফুন হাইয়ান আঘাত করেছে। প্রায় ১০ লাখ মানুষনা খেয়ে দিনাতিপাত করছে। টাকা এ মুহুর্তে খুবই অপ্রয়োজনী বস্তু। খাবরের জন্য দীর্ঘ লাইন দিচ্ছেনারী-পুরুষ, শিশু, বৃদ্ধ। যদি পারেন একটু সাহায্য করুন। নিশ্চয় আপনার এ সাহায্যটুকু ইশ্বরের দরজায় টাক টাক করে নক করবে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×