আজকের দিন
২৯ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবার আগের মতো দিন শুরু হল। কিচ্ছু না করা দিন। আবার কতদিন এইভাবে যাবে কে জানে।
কাল থেকে মনটা ভাল লাগছে না। সেই পুরোনো রোগ। কি করব বুঝতে পারছিনা। নিজে কষ্ট পাওয়া, আশপাশের মানুষকে কষ্ট দেয়া..এখন অবশ্য আশপাশে খুব বেশি মানুষও নেই কষ্ট দেয়ার মত। একজনই আছে তাকেই ফেলি বার বার অস্থিরতায়। মন খারাপ এর কারনটাও বুঝতে পারছিনা। সেই লাঠি আর বৈঠার মার খেয়ে খেয়ে যেই লোকটা মরে গেল তার জন্য নাকি? কিন্তু এরকম যে আগে হয়নি তাতো না....এর আগে মানুষ পিটিয়ে মারার কথা শুনিনি এমন তো না...তাহলে এখন কেন মন খারাপ হবে? একদম চোখে দেখা বলে? তাই হবে। রাতে ঘুমানোর আগে চোখে শুধু সেই দৃশ্য। একগাদা লোক মিলে লাঠি আর বৈঠা নিয়ে একটা লোককে পিটাচ্ছে। একটা লোককে। আমি শুধু দেখছিলাম ঐ লোকটাকে। কোনরকম প্রতিরোধের চেষ্টা নেই। সে জানে তাকে এখন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। সে টলতে টলতে একটু সামনে এগিয়ে গিয়ে পরে গেলো। আমি শুধু ভাবছিলাম লোকটা কি ভাবছে সেই কথা। আমি যেদিকে তাকাই লাঠি হাতে লোক...আমার চারপাশ ঘিরে তারা আমাকে এলোপাথারি মারছে..আমি কিছু করতে পারছিনা..জানি কিছু করার চেষ্টা করেও লাভ নেই....আমি বুঝতে পারছি আমি এখনি মরে যাব এই লোকগুলোর হাতে...কেমন লাগার কথা? আমি একটু পরেই মরব মার খেয়ে খেয়ে....কেমন লাগার কথা? কেমন?
আমার কিছু ভাল লাগছেনা। কিচ্ছুনা। শুধু এই কারনেই কি? না....কত কত কারন...প্রতিদিন শুধু ভাল না লাগার কারন বাড়তেই থাকে...বাড়তেই থাকে...জীবনটাই শালা একটা যন্ত্রনা।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন