somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অযথা!

২১ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন ঘ্যানঘ্যান করতাম একটা চাকরীর জন্য এখন সত্যি যখন একটা চাকরীর সম্ভাবনা দেখা যাচ্ছে তখন আমার সব উৎসাহ হঠাৎ কোথায় উবে গেল! শরীর খারাপ হয়ে বাসায় পরে আছি এই কারনেই হয়ত। শরীর ভাল থাকলে কি ভাল লাগত আবার দিনের পর দিন বাসায় বসে থাকতে? ভাস্কর কে ভয়ে ভয়ে বল্লাম যে এখন আর চাকরী করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাসায় শুয়ে বসে দিন কাটান এমন কিছু খারাপ না,,,সে বলে তাহলে কইরো না! আমি কি সাধে এই লোকটাকে এত পছন্দ করি? যে পরিমান জ্বালাইছি এই চাকরী না পাওয়া নিয়ে! একটা কড়া ধমকের ভয়ে ছিলাম!

এইসব চিন্তায় হঠাৎ মনে হল যখন হলে ছিলাম,,সারাদিন তো একা একাই কাটাতাম,,,তখন কেন এরকম বোর লাগত না? কারন মনে হয় হল-টা নিজেই। সকালে ঘুম থেকে উঠে অবধারিত ভাবে নাস্তা মিস্ ,, 11 টার সময় আমার জন্য ক্যান্টিন খুলে রাখার কোন কারন-ই ছিলনা। নিচে নামতাম স্ট্রেইট টু বাবলি-র রুম,,,সেখানে গেলেই দলবল পাওয়া যেত,,,,জুঁই,চৈতি,ইলোরা কেউ না কেউ তো থাকতই,,ওদের-ই কেউ একজন আমাকে বগলদাবা করে নিয়ে যেত ওদের কোন কাজে সঙ্গি করে। আমি বেকার মানুষ,,,একটু ঢং ঢাং করে রাজি হয়ে যেতাম,,,সেই বের হওয়া তারপর সারাদিন টো টো করে একদম সন্ধ্যার পর ফেরা,,তখন শুরু হত একলা থাকা,,বাবলি টিউশনে,,তুহি ডেইটে,,আমি একা একা মাঠে হাটতাম,,,নাহয় বিরাট রেইন ট্রি টার নিচে শুয়ে শুয়ে তারা দেখতাম,, তারপর যখন সাড়ে নয়টা বাজতো তুহি বাবলি ফিরতো,,,শুরু হত আমাদের আড্ডা,,,কোন কোন দিন সারারাত,,আবার কোন কোন দিন 12টা-য় ওরা চলে যেত ঘুমাতে,, ভালোই ছিলাম,, কোন কাজ নাই,,বেকার মানুষ কিন্তু সারাদিন কত কত ব্যস্ততা!

এখন সারাদিন আর কাটতেই চায়না,,ঘুম থেকে উঠে এখন বাবলির রুমে যেতে যেই পরিমান সময় লাগবে সেটা ভাবলে আর যাবার উপায় থাকেনা,,বসে বসে অপেক্ষা বিকালবেলার জন্য,,সময় আর কাটেনা,,এ-ঘর ও-ঘর করি,,এ-সাইট ও-সাইট করি,,এ-বই ও-বই,, কিচ্ছু ভাল্লাগেনা,,কিচ্ছুনা,,,,,

নাহ্, চাকরী টা নিয়েই ফেলব!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×