প্রিয়তমেষু,
বিশ্বাস কর!
তোমায় চাই না শয়নে স্বপনে।
তোমায় চাই না কবিতায়,ছবিতায়-
তোমায় চাই না কাব্যে,গল্পে।
এত বিলাসিতা আমার নেই।
তোমার ঘাড়ে আটপৌরে বোঝা বওয়াতে চাই না।
সারাদিন টিক টিক করতেও চাই না।
দিন রাত তোমার মুখে ভালোবাসার স্বীকারোক্তি ও আমার কাম্য নয়। তাও যদি তুমি কর তাতে বুঝব আমি সৌভাগ্যবতী।
আমি শুধু চাই রণাঙ্গন এ তুমি পাশে থেকো।
তোমার যুদ্ধবেশ এর প্রস্তুতি আমি করতে চাই।
তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই।
ক্লান্ত ঘর্মাক্ত মুখটা আচল দিয়ে মুছে দিতে চাই।
জয় পরাজয় মুখ্য নয়-
আমি চাই তুমি হবে এক লড়াকু সৈণিক।
অন্যায় অন্যায্য যে মেনে নিবে না।
মেরুদণ্ড হীন হবে না।
(চলমান.....)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



