পথিক!
পথ ভুলে এসেছ?
জান না কি এটা মৃত্যুর দুয়ার?
আমি? তার অতন্দ্র প্রহরী।
ভুলোনা এই আলোকে-
কোন শিউলি ফুল নই,
অনাহুত রক্ত করবী
অরুনের মিষ্টি আলো বলছ?
নাহ! অযাচিত প্রলয়ঙ্কারী পবন।
সৌরজগতের অধিশ্বরী?
তাও হল না!
বলতে পার বিনাশী মহাকালের কৃষ্ণ গহবর।
শান্তির পায়রা?
সেতো মহা ভুল বললে,
আসলে ধ্বংসের প্রলয়ংকারী নৃত্য।
কে আমি? চিনতে চেয়ো না পথিক-
তবে যে খুজে পাবে বিষাক্ত অমৃত।
ফিরে যাও পথিক-
পথ খুজে নাও।
নইলে বিষাক্ত ছোবলে ছোবলে মহাপাপী হবে-
এখানে পুন্য বিক্ষুব্ধ পাপীষ্ঠার বসবাস।
আত্মার রক্ত লেহনে
যার তৃষ্ণা হয় নিবারিত।
পথ খুজে নাও-
ফিরে যাও।
সময়কালঃ December 5, 2013
©উর্বি

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



