বিধাতা
তুমি বলে মানুষের চোখে জল দিয়েছ সীমানা হীন। ! সেই চোখের জল বলে অনেক দামি! সাগরের চেয়েও বিশাল তার ভাণ্ডার।
কিন্তু সেই চোখের জল আমায় কেন দাও নাই। ? আমার তো খুব কাঁদতে ইচ্ছে করে। মানুষের নিষ্ঠুরতায়, দেওয়া কষ্টে নিজে ভেঙ্গে চুরমার হয়ে যাই। তাও কেন কেন আমি নির্বাক থাকি? কেন চিৎকার করে কাঁদতে জানি না? আমিও কাঁদতে চাই।
আঘাতে আঘাতে যেন ধীরে ধীরে বেদনার স্মৃতিয়ের হিমালয় গরে উঠেছে। এক এক সময় মনে হয় বড় অভাগা।
নিজেও কম আঘাত করি নাই আবার নিজেও কম আঘাত পাই নাই। ঘাত প্রতিঘাতে যেন সব কিছু ছিন্ন।
আমাকেও একটু চোখের জল দাও। আমি কাঁদতে চাই।
আর নির্বাক হয়ে নিজের হৃদয়কে ভারি করতে চাই না। কেঁদে কেঁদে অভিমানের পাহাড়কে ভাঙতে চাই।
আমিও কাঁদতে চাই।
একটু কাঁদতে চাই।
-------------------------------------------------------------------------------------------------------------------
রচনার সময়কালঃ৮ই নভেম্বর,২০১২
©উর্বি

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



