একজন নায়ক হবার চেয়ে ভালো একজন ভালো মানের ভিলেন হওয়া। কারন একজন ভিলেন,

তার কাজের জন্য অনেক নায়ক বানাইতে পারে। তারে দমাবার জন্য যারা এগিয়ে আসে তারাই তো নায়ক। তাই নয় কি! আর নায়ক তৈরী হয় বলেই না ভিলেনের আলাদা মাত্রার প্রায়োরিটি থাকে,তার জন্য অন্যদের মনে ইনসিকিউরিটি থাকে। সে চলে গেলেও ইতিহাসের পাতায়, এমনকি মানুষের মনেও অনেকটা দগদগে ঘা এর মত থেকে যায়। ব্যাপারটা ইউরেনিয়াম এর তেজষ্ক্রিয় বিক্রিয়ার মতো, চলতেই থাকে চলতেই থাকে। লোকে বলবে, স্মরন করবে উঠতে বসতে। নায়ক কিন্তু ইতিহাসের পাতাতেই থাকে। কিন্তু ভিলেন এর ইতিকথা চলতে থাকে ইতিহাসের পাতা থেকে লোকমুখে। কিলবিল কিলবিল করতেই থাকে মনের কোনায় সে। গল্পের শুরুটাই এভাবে হয়ে থাকে "ওরে বাবা, এক বিরাট শয়তান ছিল......... খারাপ লোক ছিল....." অথবা ".......এক ডাইনি ছিল......খারাপ মেয়ে মানুষ ছিল...... " আরো বড় কথা হচ্ছে ভিলেনিটি কে কিছু লুকায়ে করতে হয় না,যা কিছু করতে হয় বুদ্ধির খেলা যা সবার জন্য চমক থাকে। আর নায়ককে কিন্তু জীবনের অনেক কালো অধ্যায় চাপা দিয়ে রাখতে হয়।
তাই, একজন ভিলেনের ভিলেনিটি থেকে যদি ভালো কিছু হয়, অন্য মানুষ এর ভিতরে ভালোত্ব মনুষ্যত্ব বিবেক বের হয়ে আসে,হাজার হাজার হিরোদের জন্ম হয় তবে; ভিলেনিটিই ভালো.........
#হ্যাপি_ভিলেনিটি
©উর্বি
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





