somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি একজন মিঃ কর্পোরেট

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ঊফ ! আজ বুঝি অফিসটা লেটই হলো
এত জ্যাম , কি করে সম্ভব?"
বার বার হাত ঘড়ির দিকে নজর চলে যায়।
ফর্মাল শার্ট,প্যান্ট পড়া


কোনমতে চুলটা আচড়ানো মানুষটা।
চোখে পড়া ব্যাস্ততার চশমা-
জ্যামে বসে থেকে হাপ ধরে যাচ্ছে।
ক্রমান্বয়ে চিন্তাটা জেকে ধরছে-
"মিস হয়ে যাবে নাতো মিটিং টা ?"
হাজার হলেও
এত বড় টেলি কমিউনিকেশন অফিস।
হিসাবের বেড়াজালে নিজের স্ম্রিতিময় অতীত
অনেকটাই ফ্যাকাশে হয়ে এসেছে।
চশমাটা খুলতে যেয়ে মনে পড়ে গেল
কি দুর্দান্ত জীবন ছিল?
কে বলবে এত ডানপিটে ছেলে সে।
কেউ কি জানে এই ক্র্পোরেটের মুখোশে
লুকিয়ে আছে এক জ্বলন্ত অগ্নিকনা।
আজ হটাত ভাবতেই ঠোটের কোনে
এক চিলতে হাসি ঝুলে পড়ে।
ণিবিষ্ট মনে
চশমার গ্লাস পরিষ্কার করতে গিয়ে -
মনে পড়ে তার সেই যুবককে।
মেধার আলোক ছটায় উজ্জ্বল এক তরুন
টগবগ করে রক্তে বইছে প্রতিবাদের আগুন।
বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস আলোরিত
কম্পিত তার পদচারনায়।
পুলিশের চোখ রাঙ্গানিতেও সে অকুতোভয়।
লাঠির বাড়ি, টিয়ারশেল পিছু না হটায়
শোষক শ্রেনীর ভিত নড়ে যায়।
চলে দমন পীড়ন
চলে মিছিল শ্লোগান।
তার মাঝেও ধরা পড়ে তরুন হৃদয়
এক জোড়া হরিণী চোখের মায়ায়।
ভীষন উজ্জ্বল দুটি চোখের তারা
মন হয়তো হতে চেয়েছিল দিশেহারা।
কিন্তু পিছু টান দিতে হয়েছিল সেই অগ্নিডাকে
বাচাতেই যে হবে দেশমাতাকে।
হল না লেখা তার প্রেম কাব্য
হয়নি কেনা নীল খাম -
মিথ্যে অপবাদের মামলায়
দিতে হয়েছে তাকে শপথের দাম।
দিনের পর দিন পালিয়ে বাচতে হয়েছে
অবশেষে সত্যের জয় এসেছে ।
চশমাটা পড়ে ফেললেন মিঃ কর্পোরেট
অফিসের কাছাকাছি এসে পড়েছেন তিনি।
নেমেই দোউড়ালেন মিটিং রুমে-
হিসাব নিকাশের ফাইল টেবিলে জমে।
চলছে মিটিং, আজকাল হটাতই আসে একটি ফোন
"একটু ব্যাস্ত আছি,পরে কথা হবে ক্ষন"
পরে উনি ফোন দিলে কোন খোজই নাই মানুষটার।
ভাবতে থাকেন "ভীষন এলো মেলো তো?
মিটিং এ ফোন দিল, এখন আর ধরে না।
কি পাগল রে বাবা!"
আবার মিটিঙ্গের ভিতরেই পাগলের ফোন
এবার উনার হয় ভীষন টেনশন।
বাধ্য হয়ে মিটিং ফেলেই বাইরে আসেন
পরে ফোন চেক করে পান পাগলের মেসেজটি।
হায় রে! পাগলের জ্বালাতন
সবকিছু মুখ বুজে সহ্য করে লন।
কেন করেন?
তিনি নিজে কি তা জানেন?
ণাহ! ঊত্তর বুঝি তার জানা নাই।
আবার হিসাবে মুখ গুজে ফেলেন।
দিন রাত চলে হিসাব কিতাব
সেই সাথে মাঝে মাঝে শুনেন পাগলের প্রলাপ।
দিন শেষে আসে ঘরে ফেরার পালা
একটু মুক্ত বাতাসের খোজে খুলেন জানালা।
বাসাতেও এসে চলে হিসাব কিতাব,
ফেসবুকেও শুনেন পাগলের প্রলাপ।
মাঝে মাঝে যুক্তি তর্ক চলে ওয়ালে
কখনো কবিতা গল্পের ও সমাহার চলে।
ধীরে ধীরে নেমে আসে ক্লান্তি অবসাদ
ঘুমপরী চোখে আনে ঘুমের আস্বাদ।
আকাশের সুকতারা মিটি মিটি জ্বলে
অগ্নি তরুনটি এখন ঘুমায় কর্পোরেট আড়ালে।

©চৌধুরি সাদিয়া ফাহমিদা (উর্বি )
রচনার সময়কালঃ April 8, 2014 ; 6:00am
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×