somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের সবচে' বাজে জন্মদিন..............এখনো কেউ আমাকে উইশ পর্যন্ত করল না :((X(:((X(

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার জন্মদিন!! কারো কাছে জন্মদিন মানে অনেক হৈ হুলোড় আর নাচানাচি আবার কারো কাছে এটা অন্য দশটি দিনের মতো আরেকটি দিন। দ্বিতীয়টি সত্য এই দিনটিতে প্রতিদিনের মতো সূর্য উঠে, অস্ত যায়, কই কোন বিশেষ কোন পরিবর্তনতো হয়না। আসলে মানুষই এই দিনটিকে তার ইমোশন দিয়ে বিশেষ করে তুলে। কিন্তু যাদের ইমোশনের ঘাটতি আছে তারা কি করে!!!! এই রকম একটি ধারণা আছে, যারা জন্মদিন বা এই ধরণের বিশেষ দিনগুলো সেলিব্রেট করে তারা নাকি বেশিদিন বাঁচে। সেইহিসেবে আমার যে কয়দিন বেশি বাঁচার কথা তার থেকে কম বাঁচবো নিঃসন্দেহে!! কারণ এমন কেউ নেই যে আমার জন্মদিনটিকে সেলিব্রেট করবেখ তাই বলে আগে যে হতোনা তা কিন্তু না, আগে আমার আম্মু এই দিনটিতে বিশেষ কোন খাবার বানাতো, এখনতো ঈদ তাই এতো বিশেষ কিছু রান্না করছেনা। আরেকজন ছিল যে আমাকে এই দিনটিতে সারপ্রাইজ দিতো হয়তোবা তুচ্ছ কোন জিনিষ দিয়ে কিন্তু আমি দারুণ সারপ্রইজ হতাম!!আমার ফ্রেন্ডরা সেলিব্রেট করত বা খাওয়া দাওয়া করত। আমি আসলে কোন কমপারিজনের প্রসঙ্গে বলছিনা বলছি কতটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে পরিস্থিতি।
আমার একটা মাত্র বর আছে যার কাছে এই দিনটি বা অন্য কোন সেলিব্রেশনের দিনে তেমন কোন অনুভূতির পার্থক্য হয়না। আগেও যে খুব বেশি হতো তাওনা।কিন্তু যে অল্প কিছু হতো তাতেই আমি খুব সারপ্রাইজ হয়ে যেতাম। হয়তোবা তখন প্রেমিকা ছিলাম তাই আরো বেশি হতাম।এখন বউ হয়ে গেছি তাই সারপ্রাইজের চেয়ে প্রত্যাশা বেশি কাজ করে!কেন?? হয়তোবা আগে পেয়ে লোভ হয়ে গেছে।
কাল আমার সাথে আমার বরের ফোনে কথা হয়।তখন বাজে বারোটা দুই। কিন্তু তার মনেও নাই তাই সে ফোন রেখে দেয়। আমি জিজ্ঞেস করলাম কাল কি আসবে?? সে বলল না কাল শাকিল আসবে। আমি এটা ভেবে নিলাম ওহো আসলে তার মনে নাই তাই এরকম বলছে। কিন্তু পরে যখন আজ জানল, তখনও আর কিছু বললনা। এমনকি একটা উইশ পর্যন্ত করলনা। এমনকি প্যানও চেঞ্জ হলোনা!! বলল নেক্সট উইকে খেতে যাবে!!আরে খাওয়াটা বড় হয়ে গেল!! আমি জানি আমার বর এটা পড়লে ভাববে শিট্ প্যানপ্যান শুরু হয়ে গেল। এই মেয়েটা বিরক্ত বানিয়ে ফেলল ঔ
আমি একটা তুচ্ছ মানুষ জানি, কিন্তু এই মানুষটিকে সবাই মিলে আরো তুচ্ছ প্রমাণ করলে কেমন হয় বলো দেখিনিঔ
আমিতো সাইকোলজিস্ট তাই নিজে নিজেই সেলিব্রেট করা শুরু কররাম।

কিভাবে? আমার ফ্রেন্ডদের ফোন করলাম শম্পা, কাবেরি, বললাম চল কাল বের হই। কাবেরী স্বাভাবিকভাবেই নাকি গলায় আমারনা টিউশনি আছে, আরেকদিন যাই। আমিতো ছাড়ার পাত্রনা বললাম না না বের হতেই হবেই। ওরা বলল দেখি। কিন্তু এখন ২.০০ বাজে এখনো কারো খবর নেই। কি যে করি!!এককাজ করি আমি বাইরে বের হয়ে একা একা ঘুরতে থাকি!! (আমার বর ভাববে তাকে ইমোশনালি ব্যাকমেইল করছি কিন্তু পার্থক্য হলো এখন সে জানবেই না যে আমি ঘুরতে বের হচ্ছি)এরমধ্যে ওরা আসলে দেখা হবে আর না আসলে নাই!! এর মধ্যে আমার বর কয়েকবার ফোন করে খালি রিচার্জ করছি কিনা বার বার জিজ্ঞেস করছে। ওর কথা ওকেই ফিরিয়ে দিই। আরে রিচার্জ করলেতো আমি ফোনই দিতাম তাইনা, এই ধরণের অবান্তর কথা বলে আমার মেজাজ খারাপ করার কোন প্রয়োজন আছে!!(এটা আমার জামাই এর ডায়ালগ) ওর কাছে আমার বেশিরভাগ কথাই অবান্তর মনে হয়, সেইসাথে আমার বুদ্ধি বিবেচনা সম্পর্কেও তার নিু ধারণা আছে। সে এটা অনেকবার আমাকে বলেছে কিন্তু আমার উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। মনে হচ্ছে অতি শীঘ্রই সে আমাকে ছেড়ে চলে যাবে। এর মধ্যে আমাকে বেশ কয়েকবার সিরিয়াস ওর্য়ানিং দেয়া হয়ে গেছে!!এবার মনে হয় কাজে লাগানোর পালা।

আমি ছোটকাল থেকে মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে যেমন হীন বা তুচ্ছ কিছু ছোটলোকি আমার পারসোনালিতে যোগ হয়েছে, তেমনি যোগ হয়েছে ভীষণ ইমোশন!!বাড়াবাড়ি রকমের। যার জন্য অল্প বিষয়েই চোখের পানি নাকের পানি ভেসে যায়। আমি কি করব আমার মনে হচ্ছে আমার বর আমার জন্য একটা সারপ্রাইজ দিক, আমার কাছে হঠাৎ করে একটা ফুল লুকিয়ে পকেটে করে এনে বলুক, সবার সামনে দিতে অস্বস্তি লাগে তাই পকেটে রাখতে গিয়ে ফুলটা চ্যাপ্টা হয়ে গেছে!! আমাকে খাওয়ানোর দরকার নেই শুধু এতটুকু ইমোশন যদি দেখাত!!
কিন্তু না এসব কিছুই হবেনা কারণ জীবনটা এতা সস্তা কোন কাঁচের শোপিছ না যে যেরকম ইচ্ছা সেরকম জায়গায় রাখা যাবে!!

ইদানিং সে আমার সাথে অনেক খিটখিটে মেজাজে কথা বলে বেশিরভাগ সময়। যেকোন কিছু অল্পতেই রিঅ্যাক্ট করে। ও বলে আমার ছোটলোকির জন্য, হতেও পারে। আমি এবার ঈদে ওর অনেক সময় নষ্ট করেছি। ও আমার জন্য ওর নিজের প্যান ভেস্তে দিয়েছে। সামনে আমার কপালে আরো খারাপী আছে বোঝা যাচ্ছে!!

কিন্তু আমার বর একটা জিনিষ বুঝেনা আমি যাই করি না কেন সেখানেই আমি তাকে জড়িয়ে রাখি। কেননা আমার এই জঘণ্য বরটি ছাড়া আমি আমার লাইফের কোন অস্তিত্ব খুঁজে পাইনা। কি অসহ্য একটা ব্যাপার!!
কিন্তু যে অবস্থা দেখছি ও আমাকে ছেড়ে চলে যাবে মনে হচ্ছে.. ও ওর এই অসহ্য প্যানপ্যান করা, ছোটলোক বউকে ছেড়ে কিভাবে থাকবে!!!!!!!!
পারবে পারবে মানুষ পারেনা এমন কোন কাজ নেই।। এই যে আমি এখন বের হবো এদিক সেদিক ঘুরব এটাতো আমি আগে মরে গেলেও ভাবতে পারতামনা কিন্তু আজ পারব। দেখা যাক আমার বন্ধুদের ধরতে পারি কিনা.. না হলে লাইফের ট্রেন মিস হয়ে যাবে...
৪৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×