somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

 ঊর্মি খান
সমুদ্র স্বপ্ন

সখা ভালোবাসা কারে কয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনস্তত্বের এক বিশেষ বা সুপার ন্যাচারাল প্রক্রিয়ার আক্ষরিক নাম প্রেম বা ভালোবাসা। এই প্রেম বা ভালোবাসা মানুষের সকল কাজের প্রেরণা। মনের গহীনের তীব্র ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি। এই ভালোবাসাই একটা সময় পরিণত হয় প্রেমে। আর প্রেম মানেই জীবনের পূর্ণতা । ভালোবাসার পরিপূর্ণ সংজ্ঞা আজঅব্দি কেউ বিশ্লেষণ করতে পারেনি। তবে মানুষ যখন প্রেমে পড়ে বা ভালোবাসার মানুষটির সাথে মনে-প্রাণে জড়িয়ে যায় তখন হাতের মুঠোয় প্রাণ নিয়ে দুরন্ত ষাড়ের কপালে লাল কাপড় বাঁধতে যাওয়া তার কাছে হয়ে ওঠে তুচ্ছ। ভালোবাসলে নারী হয় নরম নদী আর পুরুষ জলন্ত কাঠ। ভালোবাসা কখনো সমুদ্র, কখনোবা আকাশের সিমাহীন শূণ্যতার চেয়ে সিমাহীন। একমাত্র প্রেম বা ভালোবসাই পারে পৃথিবীর সব জরাজীর্ণতা দূর করতে।
ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি। যে ভালোবাসতে জানে তার কাছের মানুষটিকে, তার মন হয় উদার। সেই কেবল রচনা করতে পারে সুন্দর পরিবার; সমাজ; দেশ; পৃথিবী। তাই ভালোবাসার মধ্যেই জীর্ণতার মুক্তি নিহিত।
প্রেম বা ভালোবাসা যুগ যুগ ধরে কাব্য-মহাকাব্য, গল্প-উপন্যাসে ধরা পড়েছে সুক্ষ্মভাবে। প্লেটো বলেছেন, প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে। যথার্থই বলেছেন। একমাত্র প্রেমই পারে শব্দের সাথে শব্দের মেল বন্ধন ঘটাতে। প্রেম এলে যেন ঝাওবনে ঝিরিঝিরি পাতায় দোলা দেয় হাওয়া। প্রেম আছে বলেই পৃথিবীর সব রংগুলো যেন রংধনু হয়ে ঝিলমিল করে। হৃদয়ের আকাশে মেঘের সাথে পাল্লা দিয়ে ওড়ে শঙ্খচীল। শ্রাবণের ঢল হয়ে নেমে এসে গড়ে তোলে নদীর মোহনা। ছোট ছোট খুনসুটি, অভিমান, শাসন, অবুঝপনা বাড়িয়ে দেয় প্রেমের গভীরতা। ঘরে গুনগুনিয়ে ভ্রমরের নিত্য আসা-যাওয়া উতলা করে মনকে।
সুরে সুরে হৃদয় গেয়ে ওঠে- ভালোবাসা ছাড়া আমি কিছু বুঝি না...কিছু বুঝি না আমি কিছু বুঝি না। হৃদয় যেন তীব্র থেকে তীব্রতর হয়ে বলে ওঠে-
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে
পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×