ধীরে জটিল জীবনে প্রবেশ করে ফেলছি। কিছুদিন আগে একটা জব ইন্টার্ভিউ দিয়েছিলাম। জীবনের প্রথম ইন্টার্ভিউ এর সম্মুখীন হয়ে কয়েকরকমের অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে হয়েছে। যাই হোক কিভাবে যেনো আমাকে না বুঝিয়েই চাকরিটা হয়ে গেল আর আমিও গতমাস থেকে শুরু ফেলেছিলাম। আজ প্রথম জবের প্রথম বেতন টা পেলাম। একটু উত্তেজিত টাকা পেয়ে, পরক্ষনেই সেই উত্তেজনা স্তিমিত হয়ে গেছে বেতন খরচের খাত অলরেডি তৈরি হয়ে যাওয়ায়। অন্যের অধীনে কাজ করার যে কতগুলো সীমাবদ্ধতা আছে তা যারা করেছে তারা খুব ভালোভাবেই জানে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুরো চাকরিক্ষেত্রে মিথ্যা বলা ছাড়া কোন মানুষই থাকতে পারবে না। এমনকি অনেকগুলো বিষয় মিথ্যের উপর প্রতিষ্ঠিত বলা যায়। সবাই সেটা জেনেও খুব সহজভাবে মেনে নিচ্ছে। ব্যাক্তিগত প্রচন্ড সৎ মনোভাব নিয়ে জব শুরু করেছি , এমনকি এখন পর্যন্ত আহামরি কোন মিথ্যা বলি নাই। তবে কোন একসময় আমি নিজেও এমন মিথ্যে বলাতে অভ্যস্ত হয়ে যাবো হয়ত। জীবনটা কেমন যেন!!! কেউই একেবারে নিজের ইচ্ছেমত জীবন পরিচালনা করতে পারে না। কোন ব্যাতিক্রম কিছু ঘটলে প্রথমে মেনে নিতে না চাইলেও পরে সময়ের পরিবর্তনে তা খুব সহজেই মেনে নেয় এমনকি সেও এতাতে অভ্যস্ত হয়ে তার নিজের ইচ্ছেগুলোকেও ভুলে যায়।
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।