
সময় নাট্যের নটিনি।
এখন চলছে দু:সময়
অসুরুতে সুরাসুর সর্বময়,
সময় নাট্যের নটিনি
হিজাবের খোলসে নাগিনী।
চারিদিকে বিষাক্ত নিশ্বাস
দংশনে পারিজাত আশ্বাস,
খরকুটো ছনের আতুর ঘর
ঢালিয়া দিলো অঢেল বর।
চর্ব্য চোষ্য লেহনে দৈত্যকায়
নিরীক্ষকের আরশিতে বামনাকায়,
খোলস মোচনে ফাঁদ বন্দি অজগর
ত্রাতা সকল স্বাক্ষী মৃত লখিন্দর।
কোমল মনে আরোপিত লোভ লালসা
ধীরে ধীরে মহীরুহ ফণীমনসা,
ফায়দা লুটায় মত্ত বাবুরাম
ছিন্ন ভিন্ন প্রীতি যদু মধু রাম শ্যাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

