
"How Many Paddy How Many Rice"
জানোনা কত ধানে কত চাল
ইউনেস্কো কোথাকার আবাল,
বিজ্ঞাপনের হরিদাস পাল
মুগ্ধতায় পুত্র টাল মাটাল।
অকাট মূর্খ বোকার স্বর্গের দল
বোঝোনা দাদার ক্লিন কোল প্রযুক্তির ফল,
বিশেষজ্ঞ সকল হীরক রাজার হীরে
যন্তর মন্তর বাণী শুনে ইউনেস্কো গেলো ফিরে।
কে বলে বায়ু প্রবাহ, পানি প্রবাহ সুদূরে বয়
হীরক রাজার ভয়ে নয় কিলোমিটারে থেমে রয়,
ইউনেস্কো ব্যাটারা মিথ্যুক জোচ্চোর
বলে কিনা দাদারা তথ্য দেয়না পরাপর।
বোজো নাকো ১৩২০ মেগাওয়াটের যজ্ঞ
দীর্ঘ মেয়াদে ধ্বংসিবে সব হীরক রাজা চোখ কানা অজ্ঞ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




