somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে নিয়ে।

০৮ ই মে, ২০১৭ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাকে নিয়ে।

তোমাদের আসরে আমি কয়েকটি কথা বলতে চাই
ক্ষুদ্র প্রানের ক্ষুদ্র কয়েকটি কথা,
কথাগুলো আমার মাকে নিয়ে।

মা আমায় জন্মেছিলো পাটখড়ির বেড়ার আড়ালে
সর্ষের শীষের হলুদ রঙের সোনা মাটির চাদরে।

পরে জেনেছি এবং দেখেছি মা আমার উর্বশী
দীঘল কালো ঘন চুল, মায়াময় চোখ, স্মিত হাসি
লাল পাড়ের সবুজ শাড়িতে আবৃত আমার গোটা বিশ্ব।

ছোট ছোট কুড়ি হতে মা আমাদের বড় করে তুলেছে
একটি দুটি হাজার লক্ষ কোটি প্রানের মমতায়,
খিদে পেলে অন্ন জুগিয়েছে, কাপড় পড়িয়েছে
ডালিম কুমারের গল্প শুনিয়েছে আর শ্বাপদ থেকে রক্ষা করেছে।

অকস্শাত নিশুতি রাতে হায়েনার ভয়ে মায়ের সভ্রম রক্ষায়
পালিয়ে বেড়িয়েছি, ঝোপের ভিতর, ধান খেতের আলে আর
কুল হারা অথৈ জলে খোলা আকাশের নিচে নিকষ কালো ডাকাতিয়া আধারে।

তিল তিল করে গড়া মায়ের বসত ভস্সিভুত হয়েছে
হায়েনার কারণে নয় মাস মায়ের চক্ষু কোটরাগত,
চোয়ালে ভাজ, মুখে বলিরেখা, অপ্রিয় অচেনা রূপে
অনাহারে অর্ধাহারে থেকেও নিরাপদে তার কোলে আগলে রেখেছে।

আমাদের মা হয়েছে সম্ভ্রম হারা
অতি নিষ্ঠুর মমতায় আদরে আমরা বলি বীরঙ্গনা,
কাকতলীয়র দশ মাস দশ দিনে তার সবুজ জমিনে
স্বাধীনতার প্রসব, তাবত বন্ধ্যা ভূখন্ডের মাঝে।

নিজের রক্ত নিংরে নিংরে ধরায় দিলে যে জীবন
অথচ নিগ্রহে নিগ্রহে আজ তোমার হাঁসফাঁস মরণ,
তোমার সবুজ জমিন আজ ক্লেদাক্ত বিষময় ছিন্ন ভিন্ন
তোমার জোত্যির্ময় হীরক কৌলি না কালের যাত্রাপথে থেমে যায় !


কেন মা ভাইয়ে ভাইয়ে হানাহানি পিতার বিরুদ্ধচারী
সুযোগে ছদ্ববেশী বর্গীরা এফোঁড় ওফোঁড় করে বদ্বীপের সংসার,
তবে কি মা আমাদের নীরবে অশ্রুজল ফেলে কেবলই
ধীরে ধীরে অস্তাচলের তটে বেদনার রক্ত আভায় মিলিয়ে যাবে।

মাকে কি আমরা সোনার পাটে রুপোর খাটে নিম্ন দেশে ঝর্ণার
পারিজাত, হরিকেল সমতট গৌড় রাঢ় পুন্ড্রবর্ধন সর্বপোরি
আর্য্যকান্তি দেব পুরুষের সোনার বাংলা উপহার দিতে পারবোনা!
মা তোমাকে আমরা তা উতসর্গ করবোই করবো।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সকাল ৭:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×