
মেঘ পাষাণীর বজ্র রঙ্গ।
আকাশের তনু মন আজ বিরহী উদাস
দমকা হাওয়ায় তৃণ সালোক নাভিশ্বাস,
বুকের জমিনে জমেছে গহীন কালো মেঘ
কিষাণীর বুক ধেয়ে ঝড়ো বাতাসের বেগ৷
গাঙ্গের ধারে জমিনে তার ঘামের ফসল
দুধবতী কান্ডের শীষে শীষে ব্রজ্রের অনল,
উঠোনে শিমের মাচায় জীবনের লতা পাতা
হাস মুরগির খোয়ারে ছোট সুখের কথকতা৷
ঘরের কোনায় ডোবায় শিঙ্গির ঝলকানি
ভেসে কি যায় সব ভয়ে কাঁপে বুক খানি,
আয় আয় কেঁদে ধেনুরে তোলে ভাঙ্গা গোয়ালে
মাটির জমিন ফুঁড়ে আহার ফলিয়েছে জোয়ালে৷
বজ্রপুঞ্জের যাতনায় প্রসবে আকাশ মেঘবতী
গগন কালো আঁধার নামিয়ে তীব্র বীর্য বৃষ্টি,
প্রসবের তোড়ে ভাসে নদী নালা ডোবা পুকুর
ফসল পুঁটি খোয়ার গোয়াল তছনছ মধ্য দুপুর৷
বুকের ধনেরে জড়ায়ে কিষাণীর চোখ ভাঙ্গা চালে
মেঘ বজ্র লীলায় রজ:হরণ তার জীবনের পালে৷
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ ভোর ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



