
বৈশাখ।
আমার মনে ফাগুনের হাওয়া বয়
আগুন লাগে কি পলাশ শিমুলের রঙে!
হৃদয় বরষণে সিক্ত অবচেতনে সুপ্ত রেনু
তপ্ত হয়ে ফুটে ওঠে প্রীতির কদম ফুল।
মনের সাগরে কত যে কথার নৌকো
বয়ে বেড়ায়, কোকিলের কুহুতানে,
ঝর ঝর বরিষণে কুমারীর সিক্ত বসনে
পদযুগলে গুমড়ে গুমড়ে আকুতি জানায়।
উত্তাল হাওয়ায় অশান্ত ঢেউয়ে জলকেলিতে
আদৃত বালিকার বুকের খাজে ভাষা পায়,
অকস্বাত ত্বরিত স্ফুলিঙ্গে বিদ্যুত মন্থনে
রাগের মোচনে আদিগন্ত নীলে জীবন মন্ত্র।
এতো শানিত নতুন জীবনের আবাহন
থরে থরে সাজানো বৈশাখের বীণা,
সুরে স্বরে রাগ বিলাসে নেচে গেয়ে
ঝাকে ঝাকে বৈশাখ জোনাকি বদ্বীপ মঞ্চে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




