

লাগ ভেল্কি লাগ।
লাগ ভেল্কি লাগ,আম জনতার চোখে মুখে লাগ
বেয়াদপ শিশুরা সব রাস্তা থেকে ভাগ,
হীরক রাজার দেশে দ্যাখো ভেল্কি এবার
কেমন মজা দেখ বন্ধ পরিবহন কারবার।
মিছে কথা দেশে চালু ডিজিটাল সিসটেম
অাসলে তা তূঘলকি কর পোষ্ট মরটেম,
আমজনতা চূলায় যাক খমতায় থাকা চাই
খমতা গেলে গায়ের ছালের রক্ষা নাই।
চোখ থাকতেও অন্ধ তারা তাকাও না বিশ্ব পানে
নামই কেবল ফোর জি বোঝোনা মানে,
পৃথিবীটা এখন জেনো ছোট্ট গ্রামিন বিশ্ব
ঘরে বসেই এক খোচায় গোটা দূনিয়া স্বচ্ছ।
ছল চাতুরি করে পার পাবেনা আর
সময় এলে আমজনতা করে দেবে ছারখার,
মরতে মরতে মরনে ভয় নাই আরো কার
সকল মানুষ বের হলে পথ নাই পালাবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

