somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজার স্বর্গ।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রজার স্বর্গ।

সমবেত কিশোর কিশোরী ছাত্র ছাত্রী বৃন্দ
আমি বাংলাদেশ প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র উজির
আজ লজ্জায় অধ:বনত চিত্তে তোমাদের কাছে নিবেদন
বাংলায় পারদর্শী কেও আমাকে বলে দাও প্রজাতন্ত্রের অর্থ।

আমার মেরুদন্ডের কশুরেকার ঘাটতিতে আমি অন্ধ ছিলাম
প্রজাতন্ত্রের মানে আমি বুজতাম প্রজার উপর পুলিশ তন্ত্র,
মহান মোর রাজ্যে পুলিশ যা খুশি তাই করতে পারবে
"সবার উপরে পুলিশ সত্য তাহার উপরে নাই" তাই সাত খুন মাফ।

তাদের অর্পিত দায়িত্ব "ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ঘুষ, ইয়াবা
চোরাচালান" সুচারু রূপে পালন,
"এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো কেও"
মোদের পুলিশের মত মহান যেও।

কিন্তু দূর অতীতের এক "গোয়ার" নেতা বঙ্গবন্ধু
আর অন্তর্জাল মিলে মিশে একাকার,
আর প্রজা সকলের জয় জয়কার
"ওদের সন্মান করে কথা বল"

আমি তোমাদের নিকট মাথা নত করে কথা দিচ্ছি
এখন থেকে রাজ্যের পেয়াদারা হবে সকল প্রজার বন্ধু,
সবার উপরে আইন সত্য তাহার উপরে নাই
দুর্নীতির হবে আস্তাকুড়ে ঠাঁই।

সমবেত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা
এখানে আমার সহকর্মী পরিবহন নাজির ও উপস্থিত,
সমবেত সকল আমি স্বরাষ্ট্র উজিরের ন্যায় অন্ধ ছিলাম না
চক্ষু খুলিয়া হাটিয়া রাস্তা ঘাট পথে প্রান্তরে ঘুরিয়া বেড়াইয়াছি,
কিন্তু আমি বুজিতে পারি নাই ঘরে বসিয়াই সিস্টেম
কাজ করিতেছে কিনা দেখিতে হইতো।

এখন আমি বুজিতে পারিয়াছি আমার হাঁটা পন্ডশ্রম হইয়াছে
মনে করেছিলাম স্বাধীন দেশে যে যেমন খুশি তেমন পরিবহন চালাবে
নিয়ম কানুন আইন লাইসেন্সের আবার বালাই কি,
"ওসবের জন্য কি পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়েছি"।

কিন্তু আমি বোকার স্বর্গে বাশ করেছি
এদেশের লক্ষ কোটি কিশোর কিশোরী তোমরা
অনিয়মের নৃশংস মৃত্যতে মরতে মরতে কখন যে
বঙ্গবন্ধুর "খোকার" আদর্শ ধারণ করে একেকজন
ইস্পাত দৃঢ় বঙ্গবন্ধু হয়ে উঠেছো।

আমরা তোমাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি
আমরা আর মেরুদন্ডহীন হয়ে দায়িত্ব পালন করবোনা,
তোমরা আমাদের শৃঙ্খলার যে পথ দেখিয়েছো
আমরা সর্বোচ্চ চেষ্টা করে তা পালন করবো।

এই আঠারোতে হায় যদি পেতো মোর দেশ হ্যামিলনের বাঁশিওয়ালা
ফাঁসিয়া গিয়াছে উজির নাজির, কৈশোরের গভীর আবেগের বেলা।

অতি আবেগের মত্ততা বয়ে আনে নিজ নিজ দুর্ভোগ
আদর সোহাগে শাসনে ক্ষোভ অভিমান শেষে জলযোগ ,
এখুনি কেচে গণ্ডুষ করিয়া দেখো রাজন্য বর্গ
ক্ষোভের কারণ সকল ঘুচিয়ে গড়ে তোল প্রজার স্বর্গ।

০৪/০৮/২০১৮ইং
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×