somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৌরব, অর্জন এবং একজন তনু

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুক থেকে রিপোস্ট

আসল প্রসঙ্গে যাবার আগে আমার ‪#‎প্রিয়কবিতারা‬ কিছু বলতে চায়। রবি ঠাকুর কণিকায় "ভিক্ষা ও উপার্জন" নামে লিখেছিলেন।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

‪#‎JusticeForTanu‬ হ্যাশট্যাগ ছেয়ে যায় ফেইসবুক কিন্তু তনুরা ফিরে আসে না। নীল হোমপেজ জুড়ে তনুর নির্মল হাসিমাখা ছবি কিন্তু কোন সাংবাদিক চোখে দেখে না। আমি জানি তনুর আর কিছু এসে যায় না। যে অসহ্য যন্ত্রনা, বর্ননাতীত লাঞ্চনা নিয়ে চলে গেল- সে অভিমানের কালো মেঘ সমাজকে ভাবাবে কি? খবরের ভীড় বাড়ে, তনুর খবর সিগন্যালে অসহায় দাড়িয়ে থাকে; নির্দয় লালবাতি সবুজ হয় না। সবাই যখন এই অন্যায়ের বিচার চাইছে তখন আমি আশাবাদী হই, হয়তো প্রধানমন্ত্রীর কানে যাবে। তিনি জ্বালাবেন সবুজ বাতি। তখন গ্রেফতার হবে, বিচার হবে এবং খবরও হবে।

অনলাইনে-খবরের কাগজে প্রায়ই দেখি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন/হস্তক্ষেপ কামনা/বিবেচনার আবেদন ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার আন্দোলন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন, লাগামহীন প্রশ্ন ফাসের ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং কেলেংকারি অথবা স্বাধীনতা পদক। সবগুলোর প্যাটার্ন একি! ড. আতিয়ার রহমান বললেন পদত্যাগ করার জন্য আমি প্রস্তুত কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে! স্বাধীনতা পদক নির্মেলেন্দু গুন পেল না, তাকেও নালিশ করতে হল প্রধানমন্ত্রীর নামে! কি আজব! সমস্যাটি কি আমরা বুঝতে পারছি না? একজন তিনি পুলিশ হবেন, সাহিত্যিক হবেন, ব্যাংকারও হবেন? যার যা করার কথা তারা ঠিকমত কিছুই করছে না। কোন প্রতিষ্ঠান কাজ করছে না। আন্তর্জাতিক শত চাপ থাকার পরও যুদ্ধাপরাধের বিচারের মত শক্ত কাজটি তিনি শুরু করাতে পেরেছিলেন। পদ্মা সেতুর প্রকল্প বিশ্ব ব্যাংক সরে যাবার পরও আজ সঠিক ভাবে চলছে। এই কাজগুলোর জন্য পুরো বাংলাদেশ তাঁর কাছে কৃতজ্ঞ। কিন্তু সমস্যা হল মারহাবা পার্টিকে নিয়ে।

সেই দিন এক ছবি দেখলাম প্রধানমন্ত্রী আপ্যায়ন করে সবাইকে খাওয়াচ্ছেন। সত্যি কথা এমন সব ছবি দেখলে আমি অস্বস্তিতে পড়ি। তিনি হয়তো বন্ধু-বৎসল সজ্জন বলে এমনটি করেছেন। কিন্তু তার মারহাবা পার্টিরা মুখে ফেনা তুলে ফেলল। আমার সামান্য বিবেচনা বলে যার যেটা কাজ তাকে তা করতে হবে। আমি আতংকিত হই এই ভেবে, এরা নিজেরা যখন কোন কিছু ভুল করবে। সবাই আঙ্গুল দেখাবে প্রধানমন্ত্রীর দিকে। সবকিছুতেই বলবে উনি বলে নাই তাই করি নাই। উনার দিকনির্দেশনার অপেক্ষায় আছি ইত্যাদি ইত্যাদি। উপরের কবিতার সাথে মিল রেখে বলতে পারি। দেশ শাসন থেকে শুরু করে ঘরের আপ্যায়নে প্রধানমন্ত্রীর গৌরব হয়তো কিছুটা বাড়ে। কিন্তু দেশের সুদুর ভবিষ্যৎ আছড়ে পড়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×