অনেক দিন পর হলে গিয়ে সিনেমা দেখা হলো। প্রায়ই পরিকল্পনা করি যাব যাব কিন্তু আর যাওয়া হয়ে উঠে না। এবার কল্পনা থেকে বের হয়ে সিনেমা যাবার বিষয়টাকে বাস্তবে রূপ দেয়া গেল। বাসা থেকে দশ মিনিটের পথ টাক্সিতে। যাই হোক পৌছে গেলাম বিকালের দিকে সিনেমা হলে। মনে মনে দুয়া করছিলাম যেন মুভি ইংলিশে পাই। বলে রাখা ভালো ইউরোপের দেশগুলোতে সব মুভি হয় তাদের নিজের ভাষাতে। সে এক আলাদা যন্ত্রণা। নিজেদের মুভিত আছে , তারা হলিউডের সিনেমাও নিজেদের ভাষায় ডাব করে ফেলে। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলা যায়। তিনটা ছবি চলছিল ইংলিশ ভাষায়। অনেক ভেবে ভাবলাম The Dictator মুভিটা দেখব। পোস্টার দেখে বুঝা যাচ্ছিল না কেমন হবে, শুধু দাড়িওয়ালা এক জেনারেলের ছবি। স্পাইডার মেন বাদ দিলাম মারামারির মুভি দেখে।
যাই হোক যথা সময় শুরু হলো মুভিটা। এক ঘন্টা ২০ মিনিট সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। হাস্যরসের মধ্য দিয়ে আফ্রিকা, আরব এর স্বৈরশাসকদের যেমন পচিয়েছে, তেমনি পশ্চিমা দেশগুলোর নোংরা , নগ্ন রাজনীতিও তুলে এনেছে, এ যেন ছিল বিশ্ব রাজনীতিকে কটাক্ষ করে বানানো এক অসাধারণ চিত্রায়ন. স্বৈরশাসকরা কিভাবে স্বেচ্ছাচারিতা করে দেশ কে ধ্বংস এর দিকে নিয়ে যাছে, আর পশ্চিমারা কিভাবে নিজেদের স্বার্থ উদ্ধ্বারে মগ্ন।
আমার বিশ্বাস এ কাহিনী শুধু আফ্রিকা বা আরব না পুরো বিশ্বের স্বৈরশাসকদের জন্যই খাটে।
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ। হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন