somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই সময় অন্ধকারকে আলোকিত করার

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামগ্রিক মুক্তিযুদ্ধে এবং এর পরবর্তী সময়ে নারী মাত্রই বঞ্চিত, নির্যাতিত এবং দুর্ভাগ্যের অংশীদার। মুক্তিযুদ্ধের সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব সেই সময়ে সবচেয়ে দুর্দশাপূর্ণ অবস্থা ছিল নারীদের। এবং নানাভাবে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অকল্পনীয় সব অপরাধ সংঘটিত হয়েছিল তাঁদের প্রতি। এ ধরনের অবস্থা থেকে মুক্তি পাওয়াও অনেকটা অসম্ভব ছিল। কারণ নারীদের জন্য তখন ঘরে থাকাটা মোটেই নিরাপদ ছিল না। পাশাপাশি পালিয়ে বাঁচাও ছিল কঠিন কাজ। নারীদের অনেকেই সেসময় অস্ত্র তুলে নিয়েছিলেন- এ কথা সত্যি। কিন্তু অস্ত্র হাতে যুদ্ধে যাওয়াটাও যথেষ্ট কঠিন ছিল। যুদ্ধে সামিল হয়েছেন এমন নারী বিরল নয়। অথচ সত্তরের ডিসেম্বরে ছাত্রীদের কাঁধে ডামি বন্দুক দিয়ে কুচকাওয়াজ করানো হলেও যুদ্ধের সময় মেয়েদের নিয়ে আলাদা কোনো বাহিনী গঠন কিংবা তাদের আলাদা কোন প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ধর্ষিতার সারিতে তারা, গণহত্যার মোট সংখ্যার উল্লেখযোগ্য অংশও তারা। অথচ আজো মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকের প্রতিচ্ছবি কেবলই পুরুষেরই দখলে। জাতীয়তাবাদ কি তবে পুরুষের মতাদর্শ? জাতীয় মুক্তির যুদ্ধের ‘গৌরব’ কি কেবলই পুরুষেরই? ১৯৭৩ সালে ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নানা উপাধিতে ভূষিত করা হয়। এর মধ্যে মাত্র দু’জন ছিলেন নারী। তাদেরই একজন কুড়িগ্রামের দরিদ্র নারী তারামন বিবি। আর তিনি তার ‘বীরপ্রতীক’ উপাধি পাওয়ার খবর জানতে পারেন ঘটনার ২৪ বছর পর !!
একাত্তরের নারীদের দুর্দশার পরবর্তী সময়ে স্বাধীনতার পর তাঁদের প্রতি জন্য যতটুকু করার কথা ছিল তাঁর তুলনায় কিছুই করা হয় নি। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েও নারীরা সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন। অসংখ্য বিশেষ দিবস পালন করি আমরা। কিন্তু বীরঙ্গনাদের জন্য এদেশে কি একটি বিশেষ দিবস আছে?
এদেশে মুক্তিযোদ্ধারা রিকশা চালান। বীরাঙ্গনারা ভিক্ষা করেন। আর রাজাকারেরা নেতা হিসেবে নির্বাচিত হন। অনেকেই সেইসব রাজাকারদের ভোট দেয়। তাদের পক্ষ নিয়ে কথা বলে। তাদের আদর্শ মেনে চলে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ আসলেই 'যুদ্ধাপরাধ' শব্দটিকেই কুসংস্কার হিসেবে প্রমাণের চেষ্টা চালায়। কারণটা ঠিক বোঝা যায় না। এদেশের উপর একাত্তরে একটা ঝড় বয়ে গিয়েছিল। সেই ঝড়ের বিস্তৃতি লাভের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সেইসব মানুষদের, যারা নির্দ্বিধায় হানাদার বাহিনীর চাকরের কাজ করেছে। অথচ এই সামান্য কথাটাই অনেকে বুঝতে চান না। বরং উল্টো যুক্তি দেখিয়ে প্রমাণ করতে চান "যুদ্ধাপরাধীর বিচার" পুরাই অর্থহীন একটা ইস্যু!!
শেষ কথা
বীরাঙ্গনারা জীবন যুদ্ধে সামাজিক সংকীর্ণতা এবং দুর্দশার কাছে পরাজিত। তাঁদের পরাজয়ের কারণ অনেক। এ পরাজয়ের মূল দায় তাদের, যারা বীরাঙ্গনাদের উপেক্ষা করেছিল। সমাজ এবং রাষ্ট্রের বোঝা হিসেবে গণ্য করেছিল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের তাঁরা তাঁদের মান মর্যাদা পান নি। এখনো কি পেয়েছেন?
৭১ এর বীরাঙ্গনা অধ্যায়টি প্রদীপের নিচে অন্ধকারের মতো। সমস্যা হল এ অন্ধকার আমাদেরই সৃষ্টি। আমরা প্রদীপের আলোয় তৃপ্ত হতে চাই। আর অন্ধকারটুকু দূরে ঠেলে দিই।
কিন্তু দেরিতে হলেও এটাই সময় অন্ধকারকে আলোকিত করার । আপনিও পারেন আমাদের সাথে যোগ দিতে তুলে ধরতে পারেন নিজ এলাকার কোন বীরাঙ্গনার কথা ....
https://www.facebook.com/events/1555225964691433/
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্রতীপ

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৯

একটা মানুষ, চাওয়া পাওয়ার হিসেব ছাড়া ঠিক কতটা দিন, কতটা মাস, কতটা বছর অপর একটা মানুষের সঙ্গ হয়ে থাকতে পারে? আমার জন্মের ঠিক আটদিন পরে, তরুর জন্ম। এখন আমার বয়স... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×