somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখ পোস্টঃ ম্যাঙ্গোপিপল শুমারি

১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি সরকারের হুশ হয়েছে......আরে!!! দেশে তো মানুষের বন্যা চলতাসে......পথে মানুষ, ঘাটে মানুষ, গাড়ীতে মানুষ, বাড়ীতে মানুষ, টেম্পো-লেগুনার ভিতরে মানুষ-এমনকি প্যাডেলেও খাড়ানো মানুষ......খালি মানুষ এর মানুষ। এখন তো একটা ম্যাঙ্গোপিপল গণনা উৎসব না করলেই নয়। সবাই খালি আন্দাজে লাফালাফি করতাসে দেশে নাকি ম্যাঙ্গোপিপল ১৬ কোটি... কোন কোন মর্কট বলে ১৭ কোটি...লা হাওলা ওয়ালা কুয়াতা......... আমাদের জন্মনিয়ন্ত্রণ কি এতটাই ব্যর্থ?? ছিঃ বহির্বিশ্বে মুখ দেখাই কি করে!!! আফটার অল আমরা বীরের জাতি......

যাইহোক, সরকার হাজারে-বিজারে আদম লাগায় দিল (গুনা-আদম), যাও-আমার রাজ্যে যত আদম আছে, সব্বাইকে গণা লাগা কেউই যেন বাদ না পরে। পাব্লিক ল্যাট্রিনে থাকলেও যেন বাদ না পরে। গুনা-আদম দের ওপর ফর্মান জারি হলঃ সবাই যাতে এক্কেবারে ঠীক ঠিক ইনফরমেশন দেয় সেই ব্যাপারে ব্যায়াফক কড়া-করি করবা, এই রাজ্যের নারী-আদম রা কিন্তু বয়সের ক্ষেত্রে ব্যায়াফক সূক্ষ-স্থূল-ডিজিটাল-এনালগ-ফাইবার অপ্টিক-3G দূর্নীতি করে। এরা বয়স যা বলবে, তার থেকে ৩ মাইনাস করবা, মাইনাস 2 করলে ধরা খাবা, (জনক গ্রুপ আর ঘোষক গ্রুপ মাইনাস 2 ‘র ব্যাপারে ব্যাপারে ব্যায়াফক সেন্সিটিভ)। তো, গুনা-আদম রা গণনা শুরু করে দিল......বাট আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ডেডলাইনের আগেরদিন ও কেউ গুনা-আদম দের চেহারা-মোবারক দেখলো না......চিন্তায় পড়লাম। কারন আম্রাও তো এই ম্যাঙ্গোপিপল এর অন্যতম লার্জ শেয়ার-হোল্ডার। গতকাল আবার ঘোষক গ্রুপ এর এক চুরের (সূত্রঃ “প্র” আদ্যক্ষরের একটা বেয়াদব-বেত্তমিজ জাতীয় দৈনিক) ব্যায়াফক জানাজা হইসে......তা গুনা আদম গো ঐখানে কি, কাম বাদ দিয়া?
By the way, আজকে সকালে বাইরে বের হব, এমন সময় এক ছেম্রির আবির্ভাব ঘটল। পরিচয় দিল, সে একজন গুনা-আদম। যাক বাবা, আম্রাও গুনিত হতে যাচ্ছি। শুরুতে আমার বাবার ইন্টারভিউঃ আপনার নাম? বাবা পুরা নাম বলার পরে ছেম্রি গুনা-আদম বল্ল “ডাক নাম” বলেন(What a Training???)। এতে মা একটু বিব্রত বোধ করলেন, কারন, একজন অপরিচিতের মুরুব্বি লোকের ডাকনাম জিজ্ঞেস করাটা শিষ্টাচারের মধ্যে পড়ে কি? মুলনামের একটা অংশ লিখলেই তো হয়। বাধ্য হয়ে সে আসল নামের প্রথম অংশ টাই লিখল। তারপর শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি নোট করে এরপর মা’র ইন্টারভিউ নেয়ার পর জানতে চাইল আর কে কে আছে? মা বললেন, আমার ২ ছেলে বাকি আছে। তখন ছেম্রি গুনা-আদম বল্ল, ছোট ছেলের টা আগে নেই। এদিকে, আমি আমার রুমে বসে সব শুনছি। আশ্চর্য!! আমি বড়ছেলে, আমারে বাদ দিয়া আমার ছোটভায়ের টা আগে? যাক সবার শেষে আমি দিলাম। সব info.ই দেয়ার পর আমার মনে আমার “শিক্ষাগত যোগ্যতা” নিয়ে খচখচ শুরু হল। যেটা দিলাম সেটা কি ঠিক দিলাম? আমি ততক্ষনে বের হয়ে গেছি। কি করা যায়? হঠ্যাৎ ঐ ছেম্রি গুনা-আদম কে দেখতে পেলাম রাস্তায় আরেক লোকের সাথে কথা বলছে। কাছে গিয়ে বললাম, আচ্ছা! আপ্নি-ই তো আমাদের বাসায় গেসিলেন, তাই না? সে বল্ল, হ্যা। আমি বললাম একটু কারেকশন দরকার ছিল। সে ব্যতিব্যস্ত হয়ে বল্ল, তাই নাকি? সে আমার ঠিকানার পেজ বের করল। আমি বললাম, আমার “শিক্ষাগত যোগ্যতা” ১৬ লেখা, ওটাকে kindly ১৮ করে দেন। সে বল্ল কেন? আমি বললাম, “কারন আমার মাস্টার্স ফাইনাল তো সামনেই। সেক্ষেত্রে আমার “শিক্ষাগত যোগ্যতা” মাস্টার্স হলে কোন প্রব্লেম নেই। আর আপনাদের এই ডাটা প্রসেস করতে করতে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া,next time এই গণনা হবে ১০ বছর পরে”। কিন্তু, ওই যে শুরুতেই বলছি “ছেম্রি গুনা-আদম”!!! (কেউ কেউ মাইন্ড করতে পারেন)। সে আমাকে জানাল, আপ্নি তো মাস্টার্স পাস করেন নি, এজন্য এটা কারেকশন সম্ভব না......তাছাড়া এটা আবার চেক করতে আসলে যদি আপনি বাসায় না থাকেন......তখন আমার জন্য সমস্যা। আমি তারে যতই বুঝাই সমস্যা হবে না, বাসায় বলে দেয়া হবে কিন্তু সে আমার কথা সুনবে না। আমি মনে মনে কই, হায়রে গুনা-আদম! তুই ভাবসস, তুই একলাই গুনা-আদম, তর আগে আর কেউ গুনে নাই। তুই আমারে সমস্যা শিখাস!!

ন্যাশ্নাল আইডির কাজ করতে গিয়ে মানুষের বিচিত্র নামের যে কত বিচিত্র ভুল বানাণ আর শিক্ষাগত যোগ্যতা (মানে আমার মত যারা মাস্টার্স এর জন্য waiting) নিজ দায়িত্বে ঠিক করে দিসি তার হিসাব নাই। এইসব করার জন্য কেউ আমাকে কল ও করেনি, রিমান্ডেও নেয়নি। পরিশেষে বলতে চাই, মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু গুনা-আদমের কাছে আমার মত অভিজ্ঞ লোক এমন ভুল করবে, এটা মানতে না পারলেও সহ্য করতে হবে। হয়ত আগামী ১০ বছর পর্যন্ত মাস্টার্স পাস করেও সরকারী হিসাবের খাতায় আমাকে ব্যাচেলর থাকতে হবে......এটাই আমার দূঃক্ষ!
(এটি কোন রাজনৈতিক চুল্কানিযুক্ত পোস্ট নয়.........fun & sad post)
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×