somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের নিরাপত্তা দে, নইলে তোদের বুক চিরে আশ্রয় নিব; নিজের নিরাপত্তা খুঁজব।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজি,টাল সরকারের গত চার বছরের শাসনামলে(অনেকের মতে দুঃশাসন) নিজ দলীয় সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নাটোরের বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান সানাহ উল্লাহ নূর বাবুকে পিটিয়ে মারা থেকে শুরু করে ঢাকায় চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিতকে হত্যা পর্যন্ত প্রকাশ্য হত্যাকাণ্ড সমূহের চিত্র মনে হলে আতঙ্কিত হয়ে ওঠি প্রতি মুহূর্তেই। অপ্রকাশ্য হত্যাকাণ্ড সমূহের মধ্যে বেডরুমে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা, সৌদি দূতাবাসের এক কর্মীকে হত্যা, গাজীপুরে পুলিশ কর্তৃক ব্যাবসায়ী মমুনকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে হত্যা করানোসহ অসংখ্য হত্যার সাথে উত্তরাধিকার(’৭২-৭৫ ) সূত্রে পাওয়া উপসর্গ ‘গুম’নামের এক আতঙ্ক যোগ করা হয়েছে । গত চার বছরে প্রায় দেড় শতাধিক মানুষ 'গুম' হওয়ার খবর পত্রিকায় দেখেছি। এদের মধ্যে কারও কারও গলিত-অর্ধগলিত লাশ পাওয়া গেছে নদী-খাল-ডোবা-নালা-ধানক্ষেত-রাস্তার পাশসহ বিভিন্ন জায়গায়-এমনকি এমপি হোস্টেলে পর্যন্ত অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে । আবার অনেকের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় নেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা জনাব ইলিয়াস আলী। সর্বশেষ এর সাথে আরও নতুন একটি আতঙ্ক যোগ করেছে শনিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মাঠ থেকে পুলিশের হাতকড়া লাগানো অবস্থায় উদ্ধার করা ঢাকার বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারের লাশ।

ডিজিটাল সরকারের উত্তরাধিকার(’৭২-৭৫ ) সূত্রে পাওয়া এই উপসর্গ গুম আতঙ্কে আতঙ্কিত হয়ে ড. কামাল হোসেন পর্যন্ত শঙ্কিত হয়ে বলতে বাধ্য হয়ে বলেছেন- আমিও 'গুম' হয়ে যেতে পারি।

ডিজি,টাল সরকারের তিন দশকের মিত্র সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ পর্যন্ত বলেছেন- এই সরকারের আমলে জনগণের নিরাপত্তা এমন যে, ঘরে থাকলে 'খুন' আর বাইরে থাকলে 'গুম'।

বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ড. কামাল হোসেন'ই যখন গুম হয়ে যাওয়ার আশংকায় দিন কাটাচ্ছেন, সেখানে আমার মতো সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কতটুকু?
প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় মনে হয় – বিকালে বা সন্ধ্যায় বাসায় ফিরতে পারব তো, পরিবারের লোকজনের কাছে ফিরতে পারব তো? লাশ হয়ে ফিরতে পারলেও একটা পরিবারের লোকজন নির্দিষ্ট জায়গায় লাশটিকে সমাধিস্থ করতে পারবেন-স্ত্রী বলতে পারবে ‘এটা আমার স্বামীর কবর’; সন্তান বলতে পারবে ‘এটা আমার বাবার কবর’ ভাই-বোন বলতে পারবে –‘এটা আমার ভাইয়ের কবর’ বাবা-মা বলতে পারবেন – ‘এটা আমার সন্তানের কবর’...... কিন্তু ‘গুম’ হলে? নিজের লাশটা সমাধিস্থ করার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি আমরা; ‘অমুকের কবর’ বলে শেষ চিহ্নটি রাখার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন পরিবারের লোকজন? সত্যিই কি রাষ্ট্র এর সাথে জড়িত? যে রাষ্ট্র আমাদের প্রাপ্ত অধিকারের দায়িত্ব নেওয়ার কথা সেই রাষ্ট্রই কি আমাদের বঞ্চিত করছে? এসব ভেবে আজ নিরাপত্তাহীনতায় তো ভুগছিই; অনেকটা দিশেহারাও হয়ে যাচ্ছি। এভাবে গুম-খুন আতঙ্কে আতঙ্কিত হয়ে আর কতদিন কাটাব? মাঝে মধ্যেই মনে হয়-এই আতঙ্ক আর ভয়ে ‘পাগল’ হয়ে যাচ্ছি না তো? রাষ্ট্র আমাকে পাগল বানাচ্ছে নাতো? ভয়ে আর আতঙ্কে পাগল হয়ে যাওয়া থেকে রেহাই চাই। রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে আমাদের ট্যাক্সের টাকায় পালিত-রাষ্ট্রের বিশেষ নিরাপত্তা সুবিধাপ্রাপ্ত-রাষ্ট্র পরিচালনায় নিয়োজিতদের উদ্দেশ্যে বলতে চাই – জীবনের নিরাপত্তা দে, নইলে তোদের বুক চিরে আশ্রয় নিব; নিজের নিরাপত্তা খুঁজব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×