মানুষ সৃষ্টির সেরা জীব ু এর পক্ষে প্রমান কি?
১৩ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অথবা এর বিপক্ষেই বা কি প্রমান আছে। যেমন মানুষ নিজেকে স্বঘোষিত শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করে সেটা আসলে কতটুকু গ্রহনযোগ্য। আবার এই শ্রেষ্ঠত্ব ঠিক কোন কোন ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে হলো। অবশ্য মানুষ সভ্যতা তৈরী করেছে, আপাত দৃষ্টিতে অন্য কোন জীব এরকম কিছু করতে পারে নি। হয়তো এটা একটা কারন হতে পারে। তবে এই শ্রেষ্ঠত্ব ঘোষনার আগে জীবকুলের অন্য সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছিল বলে মনে হয় না। আমার কেন জানি সন্দেহ হয় অন্যদের মতামত নেয়া হলে তারা আসলেই মানুষকে ভোট দিত কি না। আবার বুদ্ধির শ্রেষ্ঠত্বও প্রশ্নাতিত না, কারন পৃথিবীতে হয়তো মানুষের চেয়ে বুদ্ধিমান কেঊ নেই। কিন্তু মহাবিশ্বে পৃথিবী ছাড়া আরও গ্রহ আছে। হয়তো আমাদের গ্যালাক্সিতেই কয়েক মিলিয়ন গ্রহ আছে যেখানে জীবনের অস্তিত্ব আছে। আবার মাহবিশ্বে এরকম গ্যালাক্সিও আছে অনেক বিলিয়ন। সুতরাং আরও কত যে গ্রহে প্রান আছে তা আপাতত বলা যাচ্ছে না, সংখ্যাটা বড় হবে বলেই মনে হয়। এর মধ্যে অনেকগুলোতে হয়তো বুদ্ধিমান প্রানী আছে। এখন ওইসব এ্যালিয়েনরা যে আমাদের চেয়ে বোকা সেটা আমরা কিভাবে জানলাম? আদৌ কেঊ জানে কি না? যদি না জানে তাহলেও কি আমরা সৃষ্টির সেরা জীব? বুদ্ধিমান ব্লগারদের কাছ থেকে এর পক্ষে বিপক্ষে সুচিন্তিত মন্তব্য আহ্বান করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন