রেহেল
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যিশু!
ক্রুশ পিঠে, নির্ভীক তীরবিদ্ধ
স্বরে উচ্চারণ করেন, “সব শিশু-
জেরুজালেমের পাপ, আবু জাহেল!
বাইবেল, কোরান আর আবদ্ধ
নারীর জন্য সংরক্ষিত একই রেহেল!”
৬/৮/২০১৫
উচ্চারণ
তবু কেন লিখি গুঢ়োতম কবিতাবলি?
জানি সে আছে আলোকবর্ষ দূরের শহরে
মেতে শিহরিত! কেন তবে খুজি অকারণে
অবিরত নিষ্পাপ উপমা?
পাখিরা ধুয়ো দেয় আমার শিল্পিত উচ্চারণে
প্রতিক্ষণে!
কাকের কণ্ঠে শুনি আমার হাহাকার!
কেন এতো ঘৃণা, উপেক্ষা আর
করুণা মাঝে ফেরি করি কাব্যের প্রতিমা?
১/০২/২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

