ন্যূনতম মজুরি, ভাতা, হাজিরা বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন তারা, পরিবর্তে পেয়েছেন বুলেট। রাজধানীর মিরপুরে রোকেয়া সরণিতে পুলিশের ছোড়া রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন ২ পোশাককর্মী। তারা হলেন সখিনা বেগম (৩৮) ও তার মেয়ে শিরিন আক্তার (২১)। গতকাল বুধবার সকালে শেওড়াপাড়ার আউটরাইট ফ্যাশন লিমিটেড পোশাককলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের শেওড়াপাড়ার এক্সিম ব্যাংক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তারা আউটরাইট পোশাককলের অপারেটর।
এদিকে রাবার বুলেটে গুরুতর আহত দুই পোশাককর্মীকে চিকিত্সা দেওয়ায় পুলিশের ভর্ত্সনা শুনতে হয়েছে এক চিকিত্সককে। চিকিত্সক বলছেন, তিনি মানবিক কারণে চিকিত্সা দিয়েছেন। আর পুলিশের প্রশ্ন— কার অনুমতি নিয়ে চিকিত্সা দিলেন? প্রত্যক্ষদর্শীরা জানান, আহত দুজনের পা দিয়ে রক্ত ঝরছিল। তারা ব্যথায় কাতরাচ্ছিলেন। ঘটনার পরপরই সহকর্মীরা তাদের নিয়ে কাজীপাড়ায় এক্সিম ব্যাংক হাসপাতালে যান। হাসপাতালের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, শিরিনের পা থেকে একটি রাবার বুলেট বের করা হয়েছে। বুলেটের আঘাতে সখিনার পায়েও গভীর ক্ষত হয়েছে। চিকিত্সা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা দুজন চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাদা পোশাকে হাসপাতালে আসেন এসআই কামাল হোসেন। অনেকটা উত্তেজিত হয়ে তথ্যকেন্দ্র থেকে সংশ্লিষ্ট চিকিত্সকের খোঁজ নিতে দেখা যায় তাকে। তথ্যকেন্দ্র থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে চিকিত্সক মো. আলমগীর সিকদার রনিকে কল করে তাকে বলতে শোনা যায়, আপনি কেন ওদের চিকিত্সা করেছেন? কে আপনাকে এ অনুমতি দিল? পুলিশ তো অনুমতি দেয়নি। কেন অনুমতি নেননি? এ ব্যাপারে জানতে চাইলে এসআই কামাল বলেন, আমি হাসপাতালে উপস্থিত হয়ে ফোনে জানতে চেয়েছি ডাক্তার সাহেব থানার অনুমতি ছাড়া কেন আহতদের চিকিত্সা করেছেন, আর কিছু নয়। কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলেও দাবি করেন তিনি।
শিরিনার মা সখিনা বেগমের ডান পায়ের হাঁটুর নিচের কিছু অংশ পুড়ে গেছে। বাড়ি ফেরার সময় তারা পুলিশের পাল্টা হামলার মধ্যে পড়ে যান বলে জানান শিরিনার ছোট বোন শিমু। শিমুর ভাষ্য, বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের পর কারখানা ছুটি ঘোষণা করা হয়। তখন মা সখিনা ও বোন শিমুকে নিয়ে বাড়ি ফিরছিলেন শিরিনা। ফেরার সময় পুলিশের ধাওয়ার মুখে পড়েন তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে এর স্প্লিন্টার ঢুকে যায় শিরিনার দুই পায়ে। সূত্র: দৈনিক আমাদের সময় ৩০ মে, ২০১৩
E-mail: [email protected]
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।